এখন খবর

নারায়নগড়ে দুঃস্থ মানুষদের পাশে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র

সুব্রত দাস: করোনা পরিস্থিতিতে এলাকার দুঃস্থ মানুষদের হাতে ত্রাণ তুলে দিল তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র।সোমবার সংস্থার পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের কাশীপুর ৭ নং পঞ্চায়েতের মারকুন্ডা গ্রামের প্রায় ১০০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। সংস্থা এই গ্রামে প্রায় ১৬০০ বিঘা জমিতে প্রজেক্টের কাজ করে চলেছে। তারই অঙ্গ হিসেবে এদিন পিছিয়ে পড়া এলাকার বর্তমান কর্মহীন মানুষজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানান সংস্থার কর্মকর্তারা।

ত্রান হিসেবে সংস্থার তরফে আলু, পেঁয়াজ, সোয়াবিন, সরষের তেল, মশলা প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিষ তুলে দেওয়া হয়।একইসঙ্গে সচেতনতার বার্তা দিয়ে প্রত্যেকের হাতে একটি করে সাবান এবং সঙ্গে একটি করে মাক্স তুলে দেওয়া হয়। সংস্থার তরফে কর্মকর্তারা সোস্যাল ডিসট্যান্সিং বজায় রেখে মুখে মাস্ক পরে হাতে হাতে এক এক জনকে আলাদা আলাদা ভাবে জিনিষপত্র তুলে দেন।

করোনা প্রতিরোধে বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া, বাড়িতে থাকা, মাস্ক ব্যবহারের সচেতনতা বার্তা দেওয়া হয়েছে।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কম্পোসাইট এগ্রিকালচারাল ফার্মিং,মাল্টি লেয়ার এগ্রিকালচারাল ফার্মিং,ফিসারি,হার্বেল কাল্টিভেসন এই প্রোডাক্টগুলো নিয়ে এলাকার দুঃস্থ কৃষকদের কাছে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে সমৃদ্ধশালী করে গড়ে তোলাই হচ্ছে মূল লক্ষ্য সংস্থার।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্ব থাকা সদস্য অচিন্ত্য প্রধান,এলাকার পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ এই সংস্থার সদস্যরা। আগামীদিনেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য বহুবিধ কর্মসূচি নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…