এখন খবর

নারায়নগড়ে সাইকেলে ধাক্কা মেশিন ট্রলির ! মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার পথে মৃত বৃদ্ধা, মৃত ট্রলি চালকও

নিজস্ব সংবাদদাতা: শনিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধা এবং মেশিন ট্রলি চালকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় থানার অন্তর্গত মকরামপুর-তেমাথানি রাজ্য সড়কের বড়পোল নামক স্থানে। পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে দুপুর ১২ টা নাগাদ যখন একটি সাইকেলের পেছন দিকে ধাক্কা মেরে ওই মেশিন ট্রলিটি উল্টে পড়ে রাস্তার ওপর।

সাইকেলে দু’জন ছিলেন। সাইকেলের পেছনে বসে থাকা ৬১ বছরের বেলারানি সিং ও মেশিন ট্রলির চালক সেক মোমেনুর আলিকে গুরুতর আহত অবস্থায় মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন ওই স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক। সাইকেলের চালক ১৮ বছরের কিশোরীকে খড়গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে মৃতা বেলারানি নিজের অষ্টাদশী নাতনির সাইকেলে করে তাঁর বাড়ি নারায়নগড় থানার কোতাইগড় থেকে মেয়ের বাড়ি অলঙ্কার পুরের পথে রওনা দিয়েছিলেন। অলঙ্কার পুরের থেকে দিদিমাকে সাইকেলে করে নিয়ে যেতে এসেছিলেন নাতনি ইতি সিং। প্রচন্ড রোদে মা যাতে হেঁটে আসে তাই মাকে নিয়ে যেতে মেয়ে ইতি কে পাঠিয়েছিলেন ইতির মা বা বেলারানির মেয়ে। এরপর সাড়ে ১১টা নাগাদ রওনা দেয় দুজন।

অন্য দিকে পিংলা থানার দ্বারখোলা এলাকার বাসিন্দা সেক মোমেনুর তাঁর মেশিন ট্রলিতে কিছু মালপত্র সরবরাহ করতে নারায়নগড় এলাকায় আসছিল বলেই জানা গেছে। তেমাথানি হয়ে মকরামপুর যাচ্ছিলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সরাসরি ধাক্কা মারেন সাইকেলের পেছনে।
প্রত্যক্ষদর্শীদের মতে সাইকেলে ধাক্কা মারার পরই বেলারানি পড়ে যান রাস্তার ওপর আর তারওপর দিয়ে গড়িয়ে যায় ট্রলিটি।

অন্যদিকে ট্রলিটি গড়িয়ে গিয়ে মোমেনুর সহ উল্টে যায়। ট্রলির তলায় চাপা পড়ে যান মোমেনুর। পথ চলতি মানুষ এবং স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে উদ্ধার কার্যে হাত লাগান। খবর পেয়ে আসে পুলিশ। তিনজন কেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু দুজনের পথেই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। আগামীকাল খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা আছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…