বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানের আগেই নবান্নে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার গেরিলা কায়দায় নবান্ন অভিযানের কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি সাংসদ অর্জুন সিং। জানা গিয়েছে দুর্নীতি, টেট, কর্মসংস্থান সহ সাতটি বিষয়ের দাবিতে এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবির৷ তারওপর আবার এই নবান্ন অভিযানের নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সুপ্রিমো তেজস্বী সূর্য।

জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে হাওড়া থেকে নবান্নের দিকে এগিয়ে যাবেন গেরুয়া বাহিনী। কিন্তু এদিকে যখন প্রায় ২ লক্ষ কর্মী নিয়ে নবান্ন-র দিকে অগ্রসর হওয়ার তোড়জোড় শুরু করেছে বিজেপি, এর মধ্যেই বৃহস্পতিবার বিজেপি নবান্ন অভিযানের দিন নবান্নে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

বুধবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবার নবান্নের ১৪ তলা বিল্ডিং জীবাণুমুক্ত করার কাজ চলবে একারণে এই দু’দিন দফতরে ঢুকতে পারবেন না কোনও আমলা, আধিকারিক বা কর্মী। তাই আগামী দু’দিন নবান্ন কর্মীদের ছুটি ঘোষণা করা হয়। তবে আচমকা শনিবার ও রবিবারের বদলে বিজেপির নবান্ন অভিযানের দিনেই নবান্ন বন্ধ রাখায় স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।

এদিকে বৃহস্পতিবারের নবান্ন অভিযান নিয়ে তেজস্বী সূর্য বলেন, “বাংলার যুবক–যুবতীরা বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন। এটাই উপযুক্ত সময় বাংলার ঐতিহ্যকে পুনঃরুদ্ধার করার। বাংলা পরিবর্তন চাইছে। আর বিজেপি হল যুবদের সেই কন্ঠস্বর।”

তবে করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে প্রতিবাদ মিছিল থেকে নবান্ন ঘেরাও করা হবে? এবিষয়ে গেরুয়া শিবিরের তরফে জানা গিয়েছে, এদিন হাওড়ার সাঁতরাগাছি থেকে অভিযান শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ‌বৃহস্পতিবার রাজ্যের একাধিক জায়গা থেকে নেতা কর্মীরা হাওড়ায় এসে জমায়েত হবেন।

সাঁতরাগাছি থেকে মিছিল নিয়ে নবান্নের দিকে এগোবেন সাংসদ লকেট চ্যাটার্জি, সায়ন্তন বসু, জ্যোতির্ময় মাহাতো–সহ আরও অনেকে। এদিকে কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে হেস্টিংস থেকে আরেকটি মিছিল বেরোবেন। এরপর এই বিরাট মিছিল নিয়ে নবান্নের দিকে এগোবেন বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: bjpPolitics

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…