এখন খবর

৩ দিন পর আমার সরকার ক্ষমতায় আসবে, দেখে নেব আপনি কত বড় পুলিশ অফিসার,’ হুমকি তৃণমূল নেতার

নিউজ ডেস্ক: ‘তিন দিন পর আমাদের সরকার ক্ষমতায় আসবে, তখন দেখে নেব।’ পুলিশকে হুমকি তৃণমূল নেতার। পূর্ব বর্ধমানের প্রতাপপুরের ঘটনা এটি। ভোটের সকালে আউশগ্রামের ১৫৩ নম্বর বুথে ডাঙাপাড়া হাইস্কুলে জমায়েত হয়েছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেখা যায় সেখানকার তৃণমূল নেতা অরূপ মিদ্যা, তাঁর কর্মীদের নিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। তখনই রীতিমতো পুলিশের সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায় ওই তৃণমূল নেতাকে।

ওই তৃণমূল নেতা বলছেন, “ইলেকশন দেখাচ্ছেন নাকি? তিন দিন পর আমার সরকার আসবে আর আপনাদের কাজ করতে হবে এখানেই। তখন দেখে নেব…” হাঁটতে হাঁটতেই আঙুল উঁচিয়ে কথাগুলি বলছিলেন তিনি। সঙ্গে তিনি এও বলেন, ‘শীতলকুচি করার ইচ্ছে আছে? আমাদের গ্রামে ভোট মানে উৎসব।‘

পুলিশ যখন তাঁকে সরিয়ে দিচ্ছিল বলে তাঁর পাল্টা প্রশ্ন, “কী করছেন আপনারা এ সব? কী করছেনটা কী?” কর্তব্যরত পুলিশকর্তা তখন তাঁকে বলেন, “আমরা কিছুই করছি না, আপনি চুপ করুন…” কথা শেষ হওয়ার আগেই তৃণমূল নেতার পাল্টা প্রশ্ন, “আপনাদের কি শীতলকুচি করার ইচ্ছা আছে নাকি?”

ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়়িয়ে পড়ে এলাকায়। পুলিশের দাবী, অশান্তির আশঙ্কায় দোকান বন্ধ করতে বলায় হুমকি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতার দাবী, হুমকি নয়, কথা কাটাকাটি হয়েছে, পুলিশই উল্টে হুমকি দেয়। পরে ওই নেতাকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট গ্রহণ চলছে বৃহস্পতিবার। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…