আমফানে ক্ষতিগ্রস্ত একাধিক সিনেমা হল, আর্থিক সাহায্যের আশ্বাস রাজ্যের

ওয়াব ডেস্ক: করোনা সংক্রমণের জেরে দীর্ঘ ছ’মাস যাবৎ বন্ধ গোটা দেশের সিনেমা হল। আনলক ৪ এও কেন্দ্রের তরফে সিনেমা হল চালু করার নির্দেশ দেওয়া হয়নি, তারওপর আবার আমফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের একাধিক সিনেমা হল। ফলে স্বাভাবিকভাবেই বেহাল অবস্থা রাজ্যের সিনেমা হলগুলির। করোনা পরবর্তীতে কিভাবে পুনরায় ঘুরে দাঁড়াবে তা নিয়ে চিন্তিত রাজ্যের সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলি। এমনিতেই রাজ্যের, মোট ৭২০ টি সিঙ্গল স্ক্রিন সিনেমাহলের মধ্যে অধিকাংশই বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেই সংখ্যাটা ক্রমশ কমে বর্তমানে তা এসে ঠেকেছে ২২৫-এ। এদিকে আমফানের তাণ্ডবে বেশ কয়েকটি সিনেমা হল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেখানে পুনরায় সিনেমার স্ক্রিনিং সম্ভব নয়। সেকারণে এবার সিনেমা হলগুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার। শুক্রবার ক্ষতিগ্রস্ত সিনেমা হলগুলিকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অগাষ্ট মাসে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইমপার তরফে আমফানে ক্ষতিগ্রস্ত সেই সমস্ত সিনেমা হলগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার আবেদন জানানো হয়েছিল। অগাস্ট মাসে পাঠানো সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার রাজ্য সরকারের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে , আমফানে রাজ্যের যে সমস্ত সিনেমা হলগুলি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত,তাদের এককালীন ১ লক্ষ টাকা ও যাদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, সেই সমস্ত হলগুলিকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

তবে হলগুলির মধ্যে বেলঘরিয়ার রূপ মন্দির, বেঁড়াচাপার বানিরূপা, বারুইপুরের লীলা, চাম্পাহাটির ইলোরা, জয়নগরের বাণী, মগরাহাটের সুলেখা, গণেশপুরের রাজলক্ষ্মী ও বেতবেরিয়ার শোভা সিনেমা হল রাজ্যের তরফে ক্ষতিপূরণ পাবে। তবে অবশ্যই এর বাইরেও ক্ষতিগ্রস্ত সিনেমা হলগুলি আবেদন করতে পারেন। তবে হলগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার আগে প্রশাসনের তরফে প্রত্যেকটি হলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে, তারপর সেই হল্গুলি আদেও সাহায্য পাবেন কিনা সেবিষয়ে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে৷

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…