নিজস্ব সংবাদদাতা: এক সময় সুবা বাংলা বলতে বোঝানো হত বাংলা ওড়িশা ও বিহারকে। এখন বিহার দুভাগে বিভক্ত হয়ে আলাদা করে ঝাড়খন্ড। স্বাধীনতা পেরিয়ে বর্তমানে সব আলাদা রাজ্য। কিন্তু ৭১তম প্রজাতন্ত্র দিবসে সেই তিনরাজ্যকে যেন এক সূত্রে বাঁধল খাকুড়দা ইয়ুথ ক্লাব।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের ৫১ তম বর্ষে পুরুষ ও মহিলাদের নিয়ে আয়োজিত হল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় তিন রাজ্যের প্রায় ১০০প্রতিযোগী অংশ নিলেন রবিবার। পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক বিভাগে বেলদা থেকে খাকুড়দা, ১০ কিলোমিটার ও সাউরি থেকে খাকুড়দা পর্যন্ত ৪ কিলোমিটার ব্যাপী এই প্রতিযোগিতায় মিলে মিশে গেল এক সময়ের অখণ্ড বঙ্গ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের এক সদস্য জানালেন, এই নিয়ে ২৪তম বর্ষে পড়ল আমাদের এই ম্যারাথন উদ্যোগ। ওড়িশা ও ঝাড়খন্ড তো আছেই পাশাপাশি দুই মেদিনীপুরের কাঁথি, হলদিয়া, তমলুক, বেলদা, খড়গপুর, মেদিনীপুর, ঘাটালের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মহিলা প্রতিযোগী ছিলেন ২০জন । মহিলাদের বিভাগে প্রথম থেকে চতুর্থ ২০০০ থেকে ৫০০ ও পুরুষ বিভাগে প্রথম থেকে নবম পর্যন্ত ৫০০০ থেকে ১০০ টাকা আর্থিক পুরস্কার ও স্মারক দিয়ে প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ।তবে এছাড়াও প্রত্যেকের জন্য রয়েছিল সান্ত্বনা পুরস্কার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্লাবের তরফ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রোদ্যৎ ঘোষ ,জেলা পরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, বিশিষ্ট সমাজসেবী কাওসার আলি ,ক্লাবের অন্যতম সদস্য কিশোরীমোহন গিরি ,আশিস দে সহ অন্যান্যরা ।প্রতিযোগীদের হাতে পুরস্কার গুলি তুলে দেন উপস্থিত অতিথিরা । জমকালো এই প্রতিযোগিতা এলাকাবাসীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো ।সেই সঙ্গে প্রতিযোগিতা কে সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য ক্লাব কর্তৃপক্ষ ও পুলিশ যথেষ্ঠ উদ্যোগী ভূমিকা গ্রহন করে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…