Categories: এখন খবর

মাধ্যমিকের শেষ পরীক্ষা দিয়ে আনন্দে তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়ে লরির সংগে মুখোমুখি সংঘর্ষে নিহত ছাত্র, ঝাড়গ্রামের ঘটনায় শোকের ছায়া এলাকায়

মুখোমুখি

নিজস্ব সংবাদদাতা: বুধবারই ছিল এই শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। শেষ পরীক্ষার বিষয় ছিল জীবন বিজ্ঞান আর পরীক্ষা শেষ করে আনন্দে দ্রুত বাইক চালিয়ে বাড়ি ফিরতে গিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার  জামবনি থানার লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের রাঙামেটিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে  মৃত ছাত্রের নাম বিবেকানন্দ মাহাত (১৬), তার বাড়ি লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের চাঁদুয়া গ্রামে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে বিবেকানন্দ মাহাত লালবাঁধ গ্রামের বারুণশোল হাইস্কুলের ছাত্র বিবেকানন্দের  মাধ্যমিক পরীক্ষার জন্য বরাদ্দ কেন্দ্র ছিল গিধনি এলোকেশী হাইস্কুলে।
 স্থানীয়রা জানিয়েছেন, বিবেকানন্দের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র প্রায় ১৪ কিলোমিটার দুরে
। তাই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সে পাশের গ্রামেরা এক আত্মীয়ের বাড়ি থেকে বাইক নিয়ে এই কদিন  পরীক্ষা কেন্দ্রে যাতায়াত
করত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরীক্ষা শেষ করে আত্মীয় বাড়িতে বাইক রেখে বাড়ি ফিরত। বুধবারও সেই মত পরীক্ষার শেষে ফেরার পথে বাড়ি ফিরছিল সে। ওই সময় নিজের গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার আগে একটি ইট বোঝাই ট্রাকের সংগে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবেকানন্দ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায় সে। স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে জামবনী থানার রাঙামেটিয়া ও শান্তিশোল গ্রামের মাঝামাঝি একটি  ফাঁকা জায়গায়া যার দুপাশে কৃষি জমির রয়েছে। ঘটনার সময় ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে আসা একটি ইট বোঝাই লরির আসছিল। সম্ভবত ফাঁকা জায়গার কারনে দুটি যানই দ্রুত গতিতে ছিল যার ফলে কেউই শেষ অবধি যান নিয়ন্ত্রন করতে না পেরে মুখমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লরিটিকে আটক করেছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…