এখন খবর

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা না পাওয়ায় হুঁশিয়ারি দিলেন বিধায়ক লাভলী

নিউজ ডেস্ক: এবছর বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছেন সোনারপুর দক্ষিণ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র৷ অভিনেত্রী লাভলী মৈত্র নির্বাচনে জিতে কার্যত কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন। এক বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় দেওয়া হচ্ছে না স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান লাভলী মৈত্র ৷

তবে রোগীর পরিবারের বিধায়কের হস্তক্ষেপে সমস্যা মেটে৷ বেসরকারি হাসপাতালটি বাধ্য হয় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিতে ৷

প্রসঙ্গত,গত শনিবার সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছিলেন না লাভলীর এলাকারই এক বাসিন্দা ৷ তখনই সেখানে ছুটে যান লাভলী মৈত্র৷ কথা বলেন হাসপাতালের ম্যানেজমেন্টের সঙ্গে৷ অবশেষে ক্ষমা চায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এদিন অভিনেত্রী-সাংসদ লাভলী সাংবাদিকদের বলেন, “রোগীর পরিবার সমস্যায় আছে শুনেই এখানে এলাম৷ ম্যানেজারের সঙ্গে কথা বললাম৷ ওঁরা বলেছেন কোনও কোভিড রোগীর যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে ও এখানে পর্যাপ্ত বেড থাকে, তবে তাঁরা ওই রোগীকে অবশ্যই ভর্তি নেবেন ৷ ম্যানেজারের নম্বরও আমরা নিয়ে রেখেছি৷ ভবিষ্যতে কোনও সমস্যা হলে তাঁর সঙ্গে আমরা যোগাযোগ করে নেব৷”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…