নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: প্রিয় শিল্পীর স্মৃতিতে শোক মিছিল হলো মেদিনীপুর শহরে।প্রয়াত প্রখ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী হায়দার আলীর স্মরণে শোক মিছিল হলো মেদিনীপুর শহরে। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুরের ললিতকলায় শিল্পীদের ও সংস্কৃতিমনস্ক মানুষদের উদ্যোগে আয়োজিত এই মিছিলে মেদিনীপুরের সংস্কৃতি জগতের বিভিন্ন ক্ষেত্রের গুনীজন সহ সংস্কৃতিপ্রেমী বহু মানুষ অংশ নেন।
ছিলেন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, বাচিক শিল্পী, চিত্র শিল্পী, ভাস্কর,নাট্যকার,নাট্যকর্মী, কবি, সাহিত্যেক, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক,অভিনেতা-অভিনেত্রী,যন্ত্রসঙ্গীত শিল্পী, ফটোগ্রাফার, শিক্ষক, অধ্যাপক, সমাজকর্মী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। মেদিনীপুর শহরের সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র নিলয় প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়ে শহর গান্ধীমোড়, বিদ্যাসাগর মোড়, ক্ষদিরাম মোড়,হেড পোষ্ট অফিস রোগ, রবীন্দ্র মূর্তির পাদদেশ,কলেজরোড, গোলকুঁয়ারচক, বটতলাচক, নান্নুর চক হয়ে পুনরায় রবীন্দ্র নিলয়ে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে হায়দার আলীকে স্মরণ করেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক তথা হায়দার আলীর অন্তরঙ্গ বন্ধু লক্ষণ চন্দ্র ওঝা। পাশাপাশি প্রয়াত শিল্পীর স্মরণে নীরবতা পালিত হয়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…