এখন খবর

রায়গঞ্জে পুলিশ আধিকারিকের মা কে মাথা থেঁতলে খুন, আটক নিকট আত্মীয়

নিউজ ডেস্ক: এক পুলিশ আধিকারিকের মা-কে খুনের ঘটনায় উত্তাল রায়গঞ্জ।ওই বৃদ্ধাকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠেছে। মৃতার নাম বাতাসি বর্মন।তার বয়স আনুমানিক ৭০ বছর। বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই গ্রামে। ঘটনায় বৃদ্ধার নাতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মঙ্গলবার ভোরে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। ভারী কোনও বস্তু দিয়ে মাথা থেঁতলে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। ভোর সাড়ে তিনটে নাগাদ মৃতার বাড়িতে যান জেলা পুলিশের কর্তা, ডিএসপি সদর, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা। মুখ্য সন্দেহের তালিকায় থাকা ওই বৃদ্ধার নাতি শংকর বর্মনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে তিনি ইচ্ছুক নন।

পুলিশ সূত্রের খবর, মৃতার নাতি শংকর বর্মন ব্রাউন সুগারের নেশায় আসক্ত। ঠাকুমার টাকা চুরি করতে গিয়ে সে ধরা পড়েছিল। সোমবার রাতে এই নিয়ে গন্ডগোল হয়। তার জেরেই ওই বৃদ্ধা খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান‌। এদিন ভোরে মৃতার বাড়িতে গিয়ে দেখা গেল, চাপ চাপ রক্ত পড়ে আছে। কয়েক জায়গায় হাতের ছাপ। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে যাওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বৃদ্ধার ছেলে মোহিনীমোহন বর্মন বাগডোগরা থানায় সাব-ইনস্পেকটর পদে কর্মরত। মোহনীমোহনবাবু মায়ের মৃত্যুর খবর শুনে বাগডোগরা থেকে রওনা দেন তৎক্ষণাৎ। কী কারণে মাকে খুন হতে হল, পুলিশ তার তদন্ত করুক,চাইছেন তিনিও।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…