আড়াই বছরের শিশুকে বক্স খাটে ভরে রেখে প্রেমিকের সাথে ঘর ছাড়লেন মা, দমবন্ধ হয়ে মৃত্যু শিশুর

নিজস্ব সংবাদদাতা : হায় রে প্রেম ! হায় পরকীয়া ! সেকি এতই মূল্যবান যে নিজের সন্তানকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধা করেনা ? সেকি এতই মাতাল যে দুধের শিশুও গুরুত্ব হারায় মায়ের কাছে? এমনই এক হৃদয়হীন সংবাদে কার্যত পাথর হয়ে গেছে পাঞ্জাবের একটি গ্রামের বাসিন্দারা। নিজের শিশুপুত্রকে বক্স খাটের মধ্যে ছেলেকে পুরে প্রেমিকের সাথে ঘর ছেড়েছেন এক মহিলা আর দমবন্ধ হয়ে মারা গেছে শিশুটি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার এমনই ঘটনা ঘটেছে পঞ্জাবের চণ্ডীগড়ের কাছে বুড়েল গ্রামে। শিশুটির বাবা দশরথ পেশায় বিদ্যুৎকর্মী। তিনি জানিয়েছেন, রবিবার বাড়ি ফিরে স্ত্রী-ছেলে কাউকেই দেখতে পাননি তিনি। ভেবেছিলেন ছেলেকে নিয়ে স্ত্রী বোধহয় বাপের বাড়ি গিয়েছেন। কিন্তু স্ত্রীকে ফোন করতেই ভুল ভাঙে তাঁর। বক্স খাটের মধ্যে ছেলে  রয়েছে বলে জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ছেলেকে বার করতে উদ্যত হন তিনি। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির।

এর পর দশরথ নিজেই পুলিশে খবর দেন। স্ত্রী ছেলেকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন বলে জানান। শিশুটির মুখের ভিতর একটি দস্তানা ঢোকানো ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সেক্টর-৩৪ থানায় ওই মহিলার বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথম দিকে রুপা নামে ওই ও  তাঁর প্রেমিকের নাগাল পাওয়া যায়নি। পরে মোবাইল টাওয়ার চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় রুপাকে। রুপা পুলিশকে জানায়, ২০১৬ সালে অসম বয়সী দশরথের সাথে তাঁর বিয়ে হয় এবং ১বছরের মধ্যেই জন্ম হয়েছিল দিবাংশু নামে এই ছেলেটির। তাঁদের বিবাহিত জীবন সুখের ছিলনা কারন রুপার কামনা মেটাতে অক্ষম ছিল বেশি বয়সের দশরথ। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…