প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা কে নিয়ে খুবই পরিমার্জিত গতিতে সড়কের বাঁদিক দিয়েই যাচ্ছিলেন ভক্তিবাবু। আচমকা ছুটে আসা প্রায় ৭০কিমি প্রতিঘন্টায় আছড়ে পড়া ওই বিপরীত দিকের বাইকের সঙ্গে সংঘর্ষের অভিঘাতে সুভদ্রা মুড়া কার্যত বাইক থেকে কয়েক ফুট উঁচুতে উড়ে গিয়ে পীচের রাস্তার ওপর মুখ থুবড়ে পড়েন। মাথার খুলির কপালের অংশ ফেটে যায় বৃদ্ধার। অনুমান ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। রেহাই পাননি বিপরীত দিক থেকে আসা বাইক চালক সেক মুস্তাক নামের ওই যুবকও। দুর্ঘটনায় তাঁর বাঁ পা গোড়ালি থেকে ভেঙে গুঁড়িয়ে যায়।
স্থানীয় মানুষজন ছুটে এসে বৃদ্ধা সহ তিনজনকেই সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মুস্তাককে সবং গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার পর তাঁকে নিয়ে ওড়িশার কটকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বৃদ্ধার ছেলে ভক্তি মুড়া সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর একটাই আফসোস, ‘দুর্ঘটনায় আমি কেন মারা গেলামনা! মায়ের মৃত্যুর দায় যে চিরকাল আমাকেই বয়ে বেড়াতে হবে!” ঘটনায় শোকের ছায়া।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…