পশ্চিম মেদিনীপুর

দাঁতনে পারিবারিক কোন্দলে প্রহৃত মা ও দুই মেয়ে! গ্রেপ্তার অভিযুক্তকে মুক্তির দাবিতে বিক্ষোভ বিজেপির

নিজস্ব সংবাদদাতা: সোমবার দলীয় সমর্থকের মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির সমর্থকেরা। সন্ধ্যায় এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে দাঁতনের ওপর দিয়ে যাওয়া বেলদা-সোনাকনিয়া গামী রাজ্য সড়ক। বিজেপির দাবি মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের দলীয় কর্মীকে। বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খেতে হয় পুলিশকে।

জানা গেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকার বড়া গ্রামে সোমবার নিজেরই জ্ঞাতিদের হাতে বেধড়ক মার খান এক মহিলা ও তাঁর ২ মেয়ে। রীতিমত রড লাঠি দিয়ে মেরে রক্তাক্ত করা হয় তাঁদের। সোমবারই দাঁতন থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত অর্চনা মাইতি জানিয়েছেন, তাঁর স্বামী সুকুমার কর্মসূত্রে বাইরে থাকায় তিনি তাঁর ২ মেয়েকে নিয়ে দাঁতনে থাকেন কারন তাঁর জ্ঞাতিরা অশান্তি করে গ্রামের বাড়ি বড়ায় থাকলে। এরপর তিনি খবর পান যে এজমালি জমির ওপর একটি নির্মাণ কাজ চালাচ্ছে জ্ঞাতিরা।

মহিলার অভিযোগ, যেহেতু ওই জায়গার ওপর তাঁর স্বামীরও অধিকার রয়েছে তাই অর্চনা দুই মেয়ে ২১ বছরের রিতিকা এবং ১৫ বছরের ঋতুশ্রীকে নিয়ে গেছিলেন জিজ্ঞাসা করতে যে কেন তাঁদের সঙ্গে কথা না বলে তাঁদের অংশ রয়েছে এমন জায়গায় নির্মাণ কার্য চালানো হচ্ছে?
এরপরই তিনজনের ওপর ঝাঁপিয়ে পড়ে অর্চনার ভাসুর পো এবং অন্যান্যরা। তিনজনকে যেমন বেধড়ক মারধর করা হয়েছে পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, হাত দেওয়া হয়েছে মহিলাদের অন্তরঙ্গ অঙ্গেও। প্রতিবেশীদের হস্তক্ষেপে মুক্তি পেয়ে দাঁতন হাসপাতালে চিকিৎসা করেন এবং দাঁতন থানায় অভিযোগ দায়ের করেন।

মোট ৬ জনের নামে অভিযোগ করা হয়। স্থানীয় সূত্র মারফৎ জানা গেছে এই ৬ জনের ১ জন আবার তৃনমুল সমর্থক বাকিরা বিজেপি কর্মী এবং সমর্থক। পুলিশ অভিযোগের ভিত্তিতে ১জনকে গ্রেপ্তার করে যে কিনা বিজেপিরই সমর্থক। বিজেপির অভিযোগ পুলিশ তৃনমূলের কথা মতই শুধু বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে এবং তাঁদেরই খুঁজছে। বিজেপির আরও অভিযোগ ধৃত ব্যক্তি ওই কোন্দলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সুযোগ নিয়েছে পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে কাউকেই রেহাই দেওয়া হচ্ছেনা এই ঘটনায় কারন অভিযোগ অত্যন্ত গুরুতর। পুলিশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: crimedantan

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…