সৌমিত্রর পর ফের নক্ষত্র পতন বাংলা চলচ্চিত্র দুনিয়ায়, প্রয়াত মনু মুখোপাধ্যায়

অশ্লেষা চৌধুরী: কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার চলে গেলেন জয়বাবা ফেলুনাথ ছবির অন্যতম চরিত্র ‘মছলিবাবা’-ও। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। এরপর আজ রবিবার সকাল ৯.৩৫- নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, প্রবীণ চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকাহত। ২০১৫ সালের টেলি-সম্মান পুরষ্কারে আমরা ওনাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করেছিলাম। তাঁর পরিবার, সহকর্মী ও ভক্তদের আমার সমবেদনা।

মনু মুখোপাধ্যায় ১৯৩০ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন । তাঁর ভালো নাম ছিল সৌরেন্দ্রনাথ, কিন্তু সকলে তাকে মনু বলে ডাকতেই ভালোবাসতেন। তিনি শৈশব কালে পাড়ার নাটকে মেয়ের চরিত্রে অভিনয় করতেন। ১৯৫৭ সালে তিনি প্রম্পটার হিসেবে নিজের কাজ শুরু করেন। এরপর কালী বন্দোপাধ্যায়ের পরিবর্তে “ক্ষুধা” নাটকে শিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। এরপরের ধীরে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ হয় মনু মুখোপাধ্যাযয়ের। অভিনয়ের জগতে আসার আগে তিনি হাইকোর্টে কেরানির পদে চাকরি করেতেন, কিন্তু অভিনয়ের টানে তার চলচ্চিত্র জগতে আসা।

মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবিটিতে প্রথম মনু মুখোপাধ্যায়কে দেখা যায়। এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিত রায়, রোন্যান্ড জোফির সঙ্গে কাজ করেছেন।

অভিনেতার পাশাপাশি তবলা বাদক হিসেবে বিশেষ খ্যাতি ছিল তাঁর। তিনি বিখ্যাত তবলা বাদক কৃষ্ণকুমার গঙ্গোপাধ্যায়ের কাছে তবলা শিখতেন। একাধিক সিনেমা, সিরিয়াল সহ ওয়েব সিরিজে কাজ করেছেন মনু মুখোপাধ্যায়। সুদামা দ্যা হাফ ম্যান ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। যদিও সেই ছবি মুক্তি পায়নি। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়।

এরপর উত্তরায়ণ, অশনি সংকেত, জয় বাবা ফেলুনাথ, দাদার কীর্তি, সাহেব, গণশত্রু, পাতালঘর, বাকিটা ব্যক্তিগত, গয়নার বাক্সর ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি পৌষ ফাগুনের পালা, বয়েই গেল, সংসার সুখের হয় রমনীর গুণে সিরিয়ালে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ব্যোমকেশ- মাকড়সার রস ওয়েব সিরিজেও। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…