ভুল বায়ুসেনার, মাশুল দিচ্ছে সাঁকরাইলের সাধারন কৃষকরা

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্য ভ্রষ্ট হয়ে চাষের জমিতে বোমা ফেলেছে বায়ুসেনা আর সেই বোমার খোঁজে এখন লণ্ডভণ্ড করা হচ্ছে চাষের জমি। সবে মাথা তুলেছে কচি কচি ধানের চারা। জল, সার আর কীটনাশক দিয়ে সে সব এখন লালন পালন করার কথা কিন্তু কোথায় কি! এখন কয়েকশ বর্গ মিটার ঘিরে রেখে বোম পড়ার জায়গায় মাটির নিচের দিকে ১০ফুট গর্ত করেও খোঁজ মেলেনি কয়েক টন ওজনের বোমের। এখন নাকি আরও গভীরে গর্ত করার পরিকল্পনা চলছে। ফলে এ মরসুমে আর চাষ হবে কিনা সন্দেহ আর তার চেয়েও বড় কথা জমি আদৌ জমি থাকবে না ডোবায় পরিনত হবে ।

পুলিশের সূত্রে জানা গেছে জল ভর্তি চাষের নরম জমিতে আকাশ থেকে মাটিতে পড়ে অন্তত ২০ফুট গভীরে চলে গেছে বলেই মনে করা হচ্ছে। যে কারনে চল্লিশ ঘন্টা পরেও হদিস মেলেনি তার আর সেকারনেই আরও গভীর করে গর্ত খোঁড়া হচ্ছে। আর এই কাজ চালাতে গিয়ে নিরপত্তার কারনেই কিছুটা চাষের জমি ঘিরে রাখতে হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এর জন্য বায়ুসেনার তরফে ক্ষতিপুরন দেওয়া হবে। যদিও ক্ষতিপূরনের আশ্বাসে মন গলছে চাষির। কারন ক্ষতিপূরন হয়ত একটা চাষের জন্য পাওয়া গেল। বর্তমানে যে জায়গায় বোমা পড়া ও তাকে তোলার জন্য গভীর ও চওড়া গর্ত হচ্ছে সেই জায়গা সহজে ভরাট হওয়ার নয়। চাষের জমির প্রয়োজনীয় চরিত্র ফিরে আসতে অনেক বছর সময় লাগবে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার কলাইকুণ্ডা বিমান ঘাঁটি থেকে উড়ে আসা একটি বোমারু বিমান ভুল করে দুধকুণ্ডি বোমা বর্ষণ এলাকার পরিবর্তে ১কিলোমিটার দুরে গিয়ে সাঁকরাইল থানার রাজবাঁধ গ্রামের চাষের জমিতে বোমা ফেলেছিল। লোকালয় থেকে মাত্র ৫০০মিটার দুরে বোমাটি পড়ায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায় ৬০০জনের বসতির ওই গ্রামটি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…