ধর্ষন করে খুনের অভিযোগ একাদশ শ্রেনীর ছাত্রীকে, ধুন্দুমার উলুবেড়িয়া

বিক্ষোভ সামাল দিতে নাজেহাল পুলিশ

নিজস্ব সংবাদদাতা: এক ছাত্রীকে ধর্ষন করার পর তাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে রবিবার উত্তাল হয়ে উঠল হাওড়া জেলার উলুবেড়িয়া এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে টিয়ারগ্যাস ছুঁড়তে হয় বলে জানা গেছে। পরিস্থিতি আপাতত শান্ত হলেও  অগ্নিগর্ভ উলুবেড়িয়ার রাজপুর থানার সুমদা এলাকায় ধিকিধিকি করে জ্বলছে ক্ষোভের আগুন।  রবিবার ওই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় চলে পথ অবরোধ। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ । পালটা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে ও বোমাবাজি করে উত্তেজিত জনতা। বাধ্য হয়ে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এখনও এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ।

জ্বলছে আগুন

জানা গেছে তুলসীবেড়িয়ার সমুদার বাসিন্দা বাগনানের বিএনআর স্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রী বৃ্হস্পতিবার সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এরপর আর খোঁজ মেলেনি তার। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তার খোঁজে স্কুলে যায় কিশোরীর পরিবারের সদস্যরা। তখন তারা জানতে পারেন যে, স্কুলেই যায়নি সে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই কিশোরীর এক বন্ধু জানায় যে, সুমদারই বাসিন্দা আমির আলি নামে এক যুবকের সঙ্গে ছাত্রীকে  দেখেছিল সে। এরপর গোটা দিনে মেয়ের হদিশ না মেলায় রাজপুর থানায় অপহরণের অভিযোগে করে  পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে আমির আলিকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় ধৃত যুবক জানায়, “সারাদিন আমার সঙ্গে থাকলেও বিকেলে ওকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে এসেছিলাম।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর বাগনানের চন্দ্রপুরের কাছে রেল লাইনে একটি দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার করে পুলিশের তরফে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া যায়। খবর পেয়ে শনিবার রাতে ছাত্রীর দেহ শনাক্ত করে পরিবারের সদস্যরা। এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে শুরু করে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, কিশোরীকে  ধর্ষণ করে খুন করা হয়েছে। দোষীদের কড়া শাস্তির দাবি জানান তাঁরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজুর দাবিতে রবিবার ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ব়্যাফ। দীর্ঘক্ষণ পর ধীরে ধীরে ছন্দে ফেরে এলাকা। যদিও এখনও চাপা উত্তেজনা রয়েছে। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ঘটনা পরিষ্কার হয়ে যাবে। ”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…