অন্যান্য

পরিযায়ী শ্রমিক, কৃষকরা কীভাবে অ্যাপ ব্যবহার করে নিজেদের রেজিস্ট্রেশন করাবেন?”টিকাকরণ নীতি নিয়ে শীর্ষ আদালতের কটাক্ষের মুখে কেন্দ্র সরকার!

নিউজ ডেস্ক:টিকাকরণ নীতি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করল শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার টিকাকরণ নীতি নিয়ে শীর্ষ আদালতের কটাক্ষের মুখে।

সোমবার কোভিড টিকা নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন,”এই নীতিতে গ্রামাঞ্চল অবহেলিত। যার সংশোধন প্রয়োজন।”

শীর্ষ আদালত কেন্দ্র ও রাজ্যকে যৌথভাবে নীতি গ্রহণের কথা বলেছে। এমনকি কো–উইন অ্যাপে রেজিস্ট্রেশন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত,নির্দিষ্ট অ্যাপ কো–উইনে রেজিস্ট্রেশন করেই মিলছে টিকা গ্রহণের নির্দিষ্ট সময়। তবে এই অ্যাপ নিয়ে এবার প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট।

সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতিদের প্রশ্ন,”পরিযায়ী শ্রমিক, কৃষকরা কীভাবে অ্যাপ ব্যবহার করে নিজেদের রেজিস্ট্রেশন করাবেন? কেন্দ্র কি মনে করে, সবাই ডিজিটাল মাধ্যমে এতটাই সক্রিয়? এরপরই শীর্ষ আদালতের পরামর্শ, টিকানীতি সুস্পষ্ট ও সরল করতে হবে। এছাড়া এদিনের শুনানিতে সরকারি ও বেসরকারি স্তরে টিকার দু’রকম দাম নিয়েও কেন্দ্রকে প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রর তরফে সওয়াল করছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁকে ভর্ৎসনার মুখে পড়তে হয়। শীর্ষ আদালতের পরামর্শ, দেশজুড়ে টিকার একটাই দাম হওয়া উচিত। কেন্দ্রের দাবি, ২০২১ এর ডিসেম্বরের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে এগোচ্ছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…