Categories: এখন খবর

মেদিনীপুরে মল্লার সন্ধ্যায় মাতলেন সংস্কৃতি প্রেমিকরা

নিজস্ব সংবাদদাতা :মেদিনীপুরের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান মল্লার মিউজিক কলেজর ৪১ তম বার্ষিক অনুষ্ঠান হল বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক  অনন্যা মজুমদার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উদ্বোধনী সঙ্গীত হিসেবে পরিবেশিত বিশ্বেশ্বর সরকারের লেখা ও সুরারোপিত “ভারত আমার” গানটিতে ভারতের বিভিন্নতার মধ্যে ঐক্য ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে তেমনি অনুষ্ঠানের মুল সুরটিও উদ্ভাসিত হয়ে ওঠে। এরপর বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সংস্থার সম্পাদক আশীষ সরকারের তত্ত্বাবধানে ও পরিচালনায় নানা ধরনের মনোগ্রাহী সঙ্গীত উপহার দেন  শিক্ষার্থীরা। অনুষ্ঠানের কচিকাঁচাদের দ্বারা পরিবেশিত হিন্দি ছড়া গান উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। প্রখ্যাত সঙ্গীত স্রষ্টা সলিল চৌধুরীর একটি গান ছাড়াও বেশকিছু পুরানো দিনের গান অনবদ্য  ভাবে উপস্থাপন করেন মল্লারের শিল্পীরা।

 মার্জিত, পরিশীলিত এবং নিখুঁত পরিবেশনায় সবকটি গানই দারুন ভাবে মনোগ্রাহী হয়ে ওঠে দর্শকদের কাছে।সংগীত ছাড়াও বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষিকা নন্দিতা সরকারের তত্ত্বাবধানে শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য,লোকনৃত্য সৃজনশীল নৃত্য সহযোগে এক মননশীল নৃত্যানুষ্ঠান উপহার দেন মল্লারের  শিল্পীরা।নৃত্যের ভঙ্গিমা,মুদ্রা,পোশাক, অভিব্যক্তি সবাটাই নন্দিতা সরকারের তত্ত্বাবধানে প্রায় নিখুঁত ভাবে উপস্থাপন করে মল্লারের শিল্পীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী তাপস সিনহা, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সাহিত্যিক বিমল গুড়িয়া,কবি নির্মাল্য মুখোপাধ্যায়,সংস্কৃতি প্রেমী সুব্রত সরকার, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সুদীপ কুমার খাঁড়া, বিশিষ্ট শিক্ষানুরাগী অভিজিৎ জানা, বিশিষ্ট শিক্ষানুরাগী আরণ্যক আচার্যসহ অন্যান্য বিশিষ্টজনেরা। নিজের সূললিত কন্ঠ ও বাচন ভঙ্গীর সাহায্যে গোটা অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শুভদীপ বসু। অনুষ্ঠান সূষ্ঠভাবে সম্পন্ন হওয়ার প্রতিষ্ঠানের সম্পাদক আশিস সরকার ও নন্দিতা সরকার প্রেক্ষাগৃহের সমস্ত শ্রোতৃ মন্ডলী এবং দর্শকমন্ডলীকে ধন্যবাদ জানান।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…