করোনা আক্রান্ত সস্ত্রীক CPM জেলা সম্পাদক তরুন রায়, মেদিনীপুরে ২৪ঘন্টায় সংক্রমিত ২৬

নিজস্ব সংবাদদাতা: এবার মেদিনীপুর শহরে আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক তরুন রায় এবং তাঁর স্ত্রী রুবি রায়। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ৭২ বছর বয়সী এই প্রবীন সিপিএম নেতা। স্থানীয় চিকিৎসক দেখিয়েও খুব স্বস্তি পাচ্ছিলেননা। এরপরই তিনি এবং তাঁর স্ত্রী মহিলা নেত্রী ৬৭ বছরের রুবি রায় বুধবার সকালেই নমুনা দিয়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে। ওই দিনই আরটি/পিসিআর রিপোর্টে দুজনেরই পজিটিভ চিহ্নিত হয়েছে।

তরুন রায় দলের রাজ্য কমিটিরও নেতা। এদিন তাঁদের সঙ্গেই নমুনা দিয়েছিলেন পার্টির আরেক রাজ্য কমিটির নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তাপস সিনহাও। যদিও তাঁর ফল নেগেটিভ এসেছে।

এদিন মেদিনীপুর শহর ও শহরতলিতে আরটি/পিসিআর পরীক্ষা মোতাবেক আক্রান্ত হয়েছেন ২৬জন। বিধাননগরে ৩৪ ও ৩২ বছরের তরুণ দম্পত্তি ও তাঁদের ৩ বছরের শিশুকন্যা আক্রান্ত । শহরে স্পষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি এমন ৫৪ ও ৪২ বছরের এক দম্পত্তিও আক্রান্ত হয়েছেন। একটি পরিবারে ২৮ ও ৩৩বছরের ২ মহিলা আক্রান্ত হয়েছেন।

এছাড়াও ২০ ও৩৩ বছরের যুবতী, ২৯ বছরের যুবক, ৪০ এবং ৫৬ বছরের আক্রান্তরা শহরের হলেও শহরের কোথায় তাঁরা বসবাস করেন তার ঠিকানা উল্লেখ হয়নি।মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঠিকানায় ৫৩ ও ৬০ বছরের ২ মহিলা আক্রান্ত। খাপরেল বাজারে আক্রান্ত ৪৫ বছরের গৃহবধূ। শরৎপল্লীতে ৪৫ বছরের পুরুষ ও কুইকোটায় ৬ বছরের শিশু আক্রান্ত।

হবিবপুর ও বল্লভপুরে আক্রান্ত ৫০ বছরের এক মহিলা এবং এক পুরুষ। গোলাপিচকে আক্রান্ত ৪৮ বছরের মহিলা। শহর থেকে দুরে পানপুর ও পানপাড়ায় ৬২ বছরের বৃদ্ধ ও ২৯ বছরের যুবক আক্রান্ত। গুরগুড়িপালে ৬৬ বছরের এক বৃদ্ধার দেহে করোনা জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: coronacpm

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…