সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে ঋণ মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে এসে এমনই অত্যাচারের কাহিনী শোনালেন কয়েক’শমহিলা ঋণগ্রহীতা। তাঁরা জানান, সংসারে একটু স্বচ্ছল হওয়ার জন্য বিভিন্ন মাইক্রোফিনান্স থেকে ঋণ নিয়েছিলেন তাঁরা। কেউ স্বামীকে কিনে দিয়েছেন আটো কেউ বা টোটো। কেউ আবার নিজের মত করে ছোট খাটো ব্যবসা শুরু করেছিলেন। এদের বেশির ভাগই গৃহবধূ। কিন্তু লকডাউন পর্বে চূড়ান্ত ভাবে মার খেয়েছে উপার্জন। এখন ঋণের কিস্তি শোধ করতেই জীবন কয়লা হয়ে যাওয়ার যোগাড় বলে জানিয়েছেন ওই মহিলারা।
ঋন গ্রহীতা এক গৃহবধূ জানান, ” মনে করুন সপ্তাহে ৪ হাজার টাকা রোজগার হবে ধরে নিয়েই লোন নেওয়া। ২ হাজার টাকা ঋন শোধ করব আর ২ হাজার টাকায় সংসার চালাবো। কিন্তু এখন আয় দাঁড়িয়েছে ১ হাজার টাকা। এখন ছেলে মেয়ের মুখেই ভাত তুলে দিতে পারছিনা তো লোন শোধ করব কি ভাবে?”মহিলাদের বক্তব্য, লোন মেটানোর জন্য মারাত্মক চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি অশ্লীল ভাষায় কথাও বলেছেন আদায়কারীরা। ইতিমধ্যেই গঠিত হয়েছে মাইক্রো ফিন্যান্স লোন গ্রহীতা সংগ্রাম সমিতি।
সমিতির উপদেষ্টা ভবানী চক্রবর্তী বলেন, ” দেশের ধনী, শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকা ঋন মুকুব অথচ দরিদ্র মানুষের জন্য কোনই ব্যবস্থা নেই। না রাজ্য, না কেন্দ্র সরকার কেউই ভাবছেন না এই প্রান্তিক মানুষগুলোর জন্য। অন্যদিকে ফিনান্স কোম্পানিগুলির চাপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকার যখন বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকা ঋণ মুকুব করেছে তখন একই নিয়মে আমাদেরও ঋণ মুকুব করতে হবে। আমরা ঋণের কিস্তি শোধ করতে অক্ষম।”
জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়ার পর সংগঠকরা জানিয়েছেন, “এই দাবি নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবেন তাঁরা। ইতিমধ্যেই রাজ্যস্তরে এই ধরনের আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…