শেকল কেটে মেদিনীপুরের মুক্ত আকাশে ককাটেল

নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর শহরের  বহুতল আবাসনের ছাদে দেখা মিলল কাকাতুয়ার মতো দেখতে ককাটেল পাখির।শনিবার রাজ্যজুড়ে লকডাউনের দিনে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বহুতল আবাসন “নির্মল নীড়” এর টপ ফ্লোরে দেখা মিললো অনেকটা সাদা কাকাতুয়ার মতো দেখতে একটি ককাটেল পাখির। শনিবার সকাল ৮ টা নাগাদ, অন্যান্য দিনগুলোর মতো ছাদে যান পেশায় ব্যাঙ্ককর্মী সায়ন্তন বন্দ্যোপাধ্যায়ের মা ও ছেলে। জামা কাপড় মিলতে গিয়ে দেখেন ছাদের এক দিকের দেওয়ালের উপর বসে রয়েছে এই ককাটেলটি।

বিষয়টি নজরে আসায় উনি উনার ছেলে সায়ন্তনকে ডেকে পাঠান। সায়ন্তন বাবু ও উনার স্ত্রীও সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে দেখেন কাকাতুয়ার মতো দেখতে সুন্দর ঝুঁটিওয়ালা একটি পাখি।তাঁরা পাখিটিকে কাকাতুয়া ভেবেছিলাম।পাখিটি অনেকক্ষণ এক‌ই জায়গায় বসে রয়েছে দেখে সায়ন্তন বাবু পাখিটিকে খাওয়ানো চেষ্টা করেন। কিন্তু কাছে যেতেই পাটি উড়ে পালিয়ে যায়। সায়ন্তন বাবু বলেন,”দীর্ঘ দিন রয়েছি এই আবাসনে,অনেকবার ছাদেও আসি। তবে এই ধরনের পাখি কোনদিন নজরে আসেনি। অনেকক্ষণ বসে রয়েছে দেখে ভাবলাম হয়তো পাখিটি ক্ষুধার্ত। তাই কাছে গিয়ে খাবার দেবার চেষ্টা করেছিলাম। কিন্তু উড়ে পালিয়ে গেল।”

তিনি আরও জানান যদি তিনি পাখিটি উদ্ধার করত পারতেন তবে সেটিকে তিনি বনদপ্তরের হাতে তুলে দিতাম। পাখিটির ছবি দেখে বন্যপ্রাণ প্রেমী ফোটোগ্রাফার অরিন্দম দাস বলেন এটি অষ্ট্রেলিয়ান প্রজাতির একটি টিয়া জাতীয় পাখি।এটির নাম ককাটেল। অরিন্দম দাসবাবু ও রবীন্দ্রনগরের বাসিন্দা নরসিংহ দাস বলেন, কাকাতুয়া টিকে দেখে মনে হয় কারো পোষ্য। হয়তো খাঁচা থেকে বেরিয়ে এসে এখানে পৌঁছে গেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: wildlife

Recent Posts

HS Result 2026: ফল প্রকাশের দিন ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬…

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…