আজই চোখের জলে বিদায় ‘বাহাদুর’কে, ইতিহাসের পথে মিগ-২৭

শেষ উড়ান

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সেনার যোধপুর ঘাঁটিতে সাজ সাজ রব ছিল এদিন । শুক্রবার শেষ বারের মত ভারতীয় বায়ুসেনার এয়ারবেস থেকে শেষবারের জন্য সকাল ন’টা নাগাদ উড়ে গেল  ‘বাহাদুর’। আর তার সংগেই শেষ হয়ে গেল ভারতীয় বায়ুসেনার আর এক গৌরবজনক অধ্যায়ের অংশ। গত চার দশক ধরে ভারতীয় বায়ুসেনার অবিচ্ছেদ্য অংশ হিসাবে কাজ করে আসার পর শুক্রবারই পাকাপাকি বিদায় নিল মিগ-২৭।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আটের দশকের শেষ দিকে ভারতীয় বায়ুসেনায় যোগ দেয় মিগ-২৭ যুদ্ধ বিমান। সোভিয়েত জমানার এই যুদ্ধ বিমান আকাশ থেকে মাটিতে নির্ভুল লক্ষ্যে আঘাত আনতে সক্ষম ছিল। একইসঙ্গে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতেও দক্ষ ছিল ভারতীয় বায়ুসেনার এই মিগ-২৭ যুদ্ধ বিমান। ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া কোনও শত্রু বিমান চিহ্নিত করা ও তাকে আঘাত করার কাজও দক্ষতার সাথে করতে পারত বীর ‘বাহাদুর’। যদিও সময়ের সাথে সাথে এবার সেই ‘বাহাদুর’ কেও অবসর নিতে হল।

অপারেশন পরাক্রম

কার্গিল যুদ্ধ যা ‘অপারেশন পরাক্রম’ নামেই পরিচিত যা ভারতের সাফল্যের পিছনে অন্যতম বড় ভূমিকা ছিল এই মিগ ২৭ যুদ্ধ বিমানের। ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর ১৯৯৯ এর কার্গিল যুদ্ধের সময় শত্রু ঘাঁটি নিকেশ করার কাজে অন্যতম সহায়ক ছিল ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধ বিমান।এছাড়া দেশের হয়ে নানা অভিযানে অংশ নিয়ে সাফল্য কুড়িয়ে এনেছে এই মিগ ২৭ বিমান। বায়ুসেনার পাইলটদের কাছে মিগ-২৭ শুধু যুদ্ধ বিমান নয় এটা তাদের অন্যতম পছন্দের ‘বাহাদুর’। যাকে নিয়ে তাদের গর্বের ও ভালোবাসার শেষ নেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটা সময় দেশকে সাফল্য এনে দেওয়া মিগ ২৭ যুদ্ধ বিমানের ব্যবহার অবশ্য অনেক কমেছে বর্তমানে। ভারতীয় বায়ুসেনা আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ব্যবহার করছে তাদের জন্য। ‘বাহাদুর’ পাইলটদের অনেকেই জানাচ্ছেন কোনও দেশেই এখন আর সে অর্থে মিগ ২৭ এর ব্যবহার নেই। তাই সাফল্যের কর্মজীবনের শেষে যোধপুর থেকে অবসর নিল  তাদের ‘বাহাদুর’।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘন্টায় ১৮০০কিলোমিটার বেগে ছোটা ১৭মিটার লম্বা এই দুর্দান্ত মিগ-২৭ বাহাদুরের যাত্রা শুরু  হয়েছিল ১৯৭০ সালের ২০ডিসেম্বর। আর ভারতে এসেছিল ১৯৮৫ সালে। তারপর থেকেই ছুটে চলেছিল সে। মাঝখানে অবশ্য ভারতীয় প্রযুক্তির ব্যবহার করে উন্নিত করা হয় বিমানগুলিকে। শেষের দিকের বেশ কিছু দুর্ঘটনাও ঘটতে থাকার কারনে মিগ-২৭ য়ের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। অবশেষে আজ পাকাপাকি বিদায় ‘অপারেশন পরাক্রম’ বিজয়ীর।
                  ছবি সৌজন্য-এজেন্সি 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

HS Result 2026: ফল প্রকাশের দিন ঘোষণা, কীভাবে দেখবেন রেজাল্ট?

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১৪ মে প্রকাশিত হতে চলেছে ২০২৬…

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…