Categories: রাজ্য

গেরুয়া শিবিরে যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই দল ছাড়লেন মেহেতাব হোসেন

ওয়েব ডেস্ক : মঙ্গলবার একদিকে যখন ২১ জুলাইয়ের ভারচুয়াল জনসভায় বক্তব্য রাখছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় অন্যদিকে গেরুয়া শিবিরে নাম লেখান ময়দানের অতি পরিচিত মুখ মেহতাব হোসেন। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আচমকা নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হলেন মেহতাব হোসেন। একদিনেই যেন বোধদয় হয়ে গেল বাংলার ফুটবলারের। গেরুয়া শিবির থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ফুটবলার। বুধবারই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে একথা জানান তিনি। এমনকি নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বকেও জানিয়েছেন মেহেতাব।

মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগদানের আগে মেহেতাব জানিয়েছিলেন সাধারণ মানুষের জন্য কাজ করতেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন৷ এমনকি এদিন মেহতাবের হাতে ব্যাটন তুলে দিয়ে তাঁকে পদ্মশিবিরে স্বাগত জানিয়েছিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেহতাব জানিয়েছিলেন, “ধর্মের নামে বিজেপি রাজনীতি করে বলে অনেকেই অভিযোগ তোলে। কিন্তু আমার তেমনটা মনে হয়নি। বরং দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে আমার বেশ ভালই লেগেছে। অনেক চিন্তাভাবনা করেই এই পার্টিতে নাম লিখিয়েছি।” মঙ্গলবার প্রথম সারির খেলোয়াড় মেহতাব হোসেনের বিজেপিতে যোগ দেওয়ার পরই সমর্থকদের মনে একটাই প্রশ্ন উঠেছিল। তবে কি এবার খেলা ছেড়ে রাজনীতির ময়দানেই পাকাপাকিভাবে নামছেন মেহেতাব? কিন্তু বুধবারই মেহেতাবের আচমকা মত বদলে বদলে গেল পুরো ছবি।

বুধবার মেহতাব নিজের ফেসবুক পেজে আচমকা বিজেপি থেকে বেরিয়ে আসার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, “আসলে পরিবারের সঙ্গে আলোচনা না করেই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই গতকাল থেকেই বিভিন্ন পারিবারিক ও পারিপার্শ্বিক চাপ আসতে শুরু করে। অনেকেই রাজনীতিতে যোগ না দিতে অনুরোধ জানায়। তাই সবদিক ভেবেই সরে দাঁড়াচ্ছি।”

বুধবার মেহেতাবের পোস্ট ফের সমর্থকদের মনে জল্পনা উসকে দেয়। তবে কি অন্য কোনও দলে যোগ দেওয়ার কথা ভাবছেন প্রাক্তন তারকা? ভক্তদের সেই জল্পনায় জল ঢেলে এদিন মেহতাব জানান, আপাতত রাজনীতির আঙিনায় পা রাখার কথা ভাবছেন না তিনি। বিজেপিকে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তবে পদ্মশিবিরে যোগ দেওয়ার একদিনের মধ্যেই মেহতাবের এমন সিদ্ধান্তে পিছন থেকে বিরোধীদের ইন্ধন আছে বলেই মনে করছেন বিজেপি। তবে মেহেতাবের এই সিদ্ধান্তে দিলীপ ঘোষ কী প্রতিক্রিয়া দেন সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…