রাফেল দম্পত্তি যমজ দুই সন্তানের নাম রেখেছিলেন জো’ফ্রেড ভার্গিস গ্রগারি এবং রা’ফ্রেড জর্জ গ্রগারি। এই বছরই এপ্রিল মাসে নিজেদের ২৪তম জন্মদিনের পরের দিনেই কোভিড পজিটিভ হয়েছিলেন৷ আর দুজনেই করোনা জয় করে ফিরেও এসেছিলেন! কিন্তু তাঁরা দু‘জনেই এক ঘণ্টার এদিক ওদিকে মারা গেলেন এক সপ্তাহ আগে৷ উত্তরপ্রদেশের মীরাটে হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে৷
এই দুই যমজ ভাইয়ের পুরোটাই মিল৷ তাঁদের দুজনের ৬ ফুট উচ্চতা৷ তাঁরা একসঙ্গে কলেজে যেতেন৷ তাঁরা কোয়েম্বাটুরে বি টেক শেষ করেন৷ জোফ্রেড এবং রালফ্রেড দুটো আলাদা কোম্পানিতে কাজ করতেন। আর ইচ্ছা ছিল তাঁরা একসঙ্গে বিদেশ যাবেন। কিন্ত না, যাওয়া হলনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, জোফ্রেড মীরটে বাস করতেন৷ তিনি বাড়ি থেকে কাজ করতেন৷ রালফ্রেড নিজের হায়দরাবাদের অফিস থেকে বাড়ি ফিরেছিলেন৷ কারণ তাঁর হাতে একটা চোট লেগেছিল৷ এরপরই তাঁদের জন্মদিন পালন হয় পরিবারে আর তার পরেই তাঁদের জ্বর হয়৷ কয়েকদিন তাঁদের বাড়ি রেখেই চিকিৎসা চলছিল৷ অক্সিমিটার কেনা হয়েছিল, ওষুধ খাওয়া চলছিল৷ তাঁদের পরিস্থিতি আরও খারাপ হয়েছিল৷ তাঁদের মে মাসের ১ তারিখে হাসপাতালে ভর্তি করা হয়৷ ১০ মে তাঁরা দুজনেই নেগেটিভ হন৷ তাঁরা অত্যন্ত খুশি হয়ে যান৷ কিন্তু ৩ দিন বাদে হঠাৎই প্রথমে জোফ্রেড মারা যান, এরপরেই পরিবারের মনে হয়েছিল যে রালফ্রেডও বাঁচতে পারবে না৷ কারণ ওঁদের কখনও আলাদা করা যেত না৷
রালফ্রেড একই হাসপাতালে ছিলেন৷ তিনি হাসপাতাল থেকে নিজের মা-কে ফোন করেন৷ জানতে চান কেমন আছেন তাঁর যমজ ভাই৷ কারণ জোফ্রেডকে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ তাঁকে কথাটা জানানো হয় তিনি বলেন, ‘‘মা তুমি মিথ্যা কথা বলছ’’তিনি পরের দিনেই মারা যান , জানিয়েছে অন্য একটি সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া৷ ঘটনায় শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…