নিজস্ব সংবাদদাতা: জন্মের প্রথম দিন থেকেই খুশি বিলানোর ব্রত নিয়েই পথ চলা শুরু করেছিল মেদিনীপুর ছাত্র সমাজ। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পড়ুয়া কিংবা সমাজের দুঃস্থ কিংবা প্রাকৃতিক দুর্যোগে সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়ানো প্রতিশ্রুতি নিয়ে নিরন্তর কাজ করে যাওয়া ছাত্রসমাজের সদস্যরা এই উৎসবেও এগিয়ে এলো সোমবার। করোনার দুঃখের জোয়ারে পূজার আনন্দটুকু ভাগ করে নিতে মেদিনীপুর ছাত্রসমাজের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও উপঢৌকনের ডালি নিয়ে পৌঁছে দিয়েছে জেলার প্রান্তিক এলাকায়।
সোমবার ছিল ছাত্র সমাজের আনন্দ বিলানোর চতুর্থ পর্ব। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ভবানীপুরের কিন্নরপাড়ায় ৩০ জনকে শাড়ি ও কৌশল্যার পতিতালয়ে ৩৫ জনকে শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করলো মেদিনীপুর ছাত্রসমাজের সদস্য-সদস্যারা। এই কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী,সম্পাদক রাজকুমার বেরা,সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সহ সম্পাদক অনিমেশ প্রামানিক,কোষাধ্যক্ষ কৌশিক কঁচ,সমাজকর্মী ঝর্ণা আচার্য্য,প্রলয় মন্ডল,সোমা চট্টরাজ,রিতা ঘোষাল,অভিজিৎ চক্রবর্তী,গিরিধারী মাইতি প্রমুখেরা।সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন,”প্রতিশ্রুতিমত এবারের পূজাতে কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে আমাদের কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য যে সকল শুভানুধ্যায়ী মানুষ সহায়তার জন্য হাত বাড়িয়েছেন,তাদেরকে কুর্নিশ জানাই।”
ইতিপূর্বে প্রথম পর্বে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পাথরপ্রতিমা থানার কামদেবনগর,দ্বিতীয় পর্বে বাঁকুড়া জেলার গোঁসাইজনড়া,পতিজনড়া,কলামী,যুগিবাঁইদ গ্রাম,তৃতীয় পর্বে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ঠাকুরানপাহাড়ি ও শাঁখাভাঙা গ্রামের পাথরশিল্পীদের ও শবর পরিবারের বাচ্চাদের মাস্ক পরিয়ে নতুন বস্ত্র বিতরণ করেছে মেদিনীপুর ছাত্রসমাজ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…