ফের আলিমুদ্দিনে করোনার হানা, এবার আক্রান্ত মহম্মদ সেলিম

ওয়েব ডেস্ক : রাজ্যে যে হারে প্রতিদিন সংক্রমণ বাড়ছে তাতে সাধারণ মানুষের পাশাপাশি পাল্লা দিয়ে মারণ ভাইরাসে সংক্রমিত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। অনাদি সাহু, ফুয়াদ হালিম, শ্যামল চক্রবর্তীর পর এবার করোনায় আক্রান্ত হলেন সিপিএম এর আরেক নেতা তথা পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। আপাতত সিপিআইএম এর এই বর্ষীয়ান নেতা বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্ট সহ একাধিক উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান মহম্মদ সেলিম। সোমবার তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর এদিনই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এদিকে জনপ্রিয় নেতার এই শারীরিক অবস্থার খবর শুনে রীতিমতো উদ্বিগ্ন দলের কর্মী, সমর্থকরা। সকলেই বর্ষীয়ান নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে মহম্মদ সেলিম করোনায় আক্রান্ত হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে। কারণ, গত কয়েকদিন যাবৎ বেশ কয়েকবার সেখানে যাতায়াত করেছিলেন সেলিম। তাঁর সঙ্গে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বৈঠক করেন। সূত্রের খবর, সেলিমের পরিবারের সকলে ইতিমধ্যেই হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। বাড়ির প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে। এখন শুধু রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা।

গত কয়েকদিনে সিপিএমের তিন বর্ষীয়ান নেতা আক্রান্ত হয়েছেন করোনায়। তাদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, শ্যামল চক্রবর্তী এবং অশোক ভট্টাচার্য। এদের মধ্যে অশোক ভট্টাচার্য গত মাসেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কয়েকদিন হোম কোয়ারেন্টাইনে থেকেই শিলিগুড়ি পুরসভার কাজ চালাচ্ছিলেন পুর প্রশাসক। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ডা. ফুয়াদ হালিম। সিপিএম এর তরফে জানানো হয়েছে, রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থা এখনও কিছুটা আশঙ্কাজনক। সত্তরোর্ধ্ব এই সিপিএম নেতা চিকিৎসাধীন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তাঁকে রবিবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

এদিকে সিপিএমের আরেক নেতা অনাদি সাহুর অন্যান্য শারীরিক সমস্যা থাকায় তাঁকে নিয়েও নিশ্চিন্ত হতে পারছেন না চিকিৎসকরা। যদিও তিনি চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন বলে খবর। এবার ফের আক্রান্ত হলেন মহম্মদ সেলিমও। এভাবে পরপর দলের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা করোনায় কাবু হয়ে পড়ায় চিন্তা অনেকটাই বাড়ল আলিমুদ্দিনের।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…