Categories: এখন খবর

কোলাঘাট জাতীয় সড়কে দুর্ঘটনায় মুড়ির টিনের মতই উড়ে গেল মারুতির ছাদ, ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে মৃত শিক্ষিকা

ছাদ উড়ে যাওয়া অভিশপ্ত মারুতি ভ্যান এবং উল্টে পড়া শিক্ষিকার দেহ

নিজস্ব সংবাদদাতা: দুর্ঘটনার পর মারুতি ভ্যানের অবস্থা দেখলে মনে হবে জাস্ট একটা মুড়ির টিনের ঢাকনা কেউ সরিয়ে নিয়েছে আর ঢাকনাটা সরানোর সময় মাথার খুলিটাও ফাটিয়ে দিয়ে গেছে কেউ। আতংক এভাবেও হতে পারে যে এই ধরনের মারুতি ভ্যানেই প্রতিদিন হাজার হাজার মানু্ষের যাতায়ত! এমনকি আমার আপনারও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৬নম্বর হাওড়া- মুম্বাইয় জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্থ ওই মারুতিভ্যান টিকে দেখলেই বোঝা যাবে গাঁটের পয়সা খসিয়ে কী বিপদ কিনে আনি আমরা।এদিন সকাল আটটা নাগাদ মারুতি ও লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে এক হাইস্কুল  শিক্ষিকার, গুরুতর আহত হয়েছেন মারুতির চালকও । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে মৃত শিক্ষিকার নাম শম্পা রায় চক্রবর্তী পেশায় একজন শিক্ষিকা। স্থানীয় নিকাশি হাইস্কুলের শিক্ষিকা শম্পা তাঁর শিশুপুত্রকে ওই মারুতি ভ্যানে একটি বেসরকারি স্কুলে ছেড়ে দিয়ে ফিরছিলেন। কোলাঘাট পানশিলা সেতুর আগেই চৌরাস্তার মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে মারুতি ভ্যানটি একটি দাঁড়িয়ে থাকা দশ চাকার লরিতে ধাক্কা মারে সজোরে আর তাতেই ছাদ উড়ে যায় মারুতি ভ্যানের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কোলাঘাট থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় একটি মেছেদা র একটি বেসরকারি নার্সিংহোম এ  ভর্তি করলে ঐ শিক্ষিকা কে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করে আহত চালক এর অবস্থাও আশংকাজনক। পুলিশ মৃত শিক্ষিকা মৃত দেহ ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতাল এ পাঠিয়েছে। ঘটনার পরেই পালিয়ে যায় দাঁড়িয়ে থাকা লরিটি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাধারন মানু্ষের অভিযোগ দিনের ব্যস্ততম সময়ে চৌরাস্তার গা ঘেঁষে নো পার্কিং জোন হওয়া স্বত্ত্বেও দাঁড়িয়ে থাকে সার সার লরি। এর ফলে রাস্তার পরিসর যেমন সংকীর্ণ হয়ে যায় তেমনই কাঙ্খিত যাত্রাপথের বাঁক মোড় আড়াল হয়ে পড়ে এবং হামেশাই দুর্ঘটনা ঘটে এই এলাকায়। পুলিশের চোখের সামনেই চলে এই বে আইনি পার্কিং। জনপ্রিয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে স্কুলে এবং স্থানীয় এলাকায়। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…