এখন খবর

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পা রাখতেই পুরুলিয়ার অযোধ্যায় মাওবাদী পোস্টার

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোর চলছে।এরমধ্যে উপরিপাওনা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমন।অনেক স্থানে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।কেন্দ্রীয় বাহিনী বাংলায় পা রাখতেই ভোট বয়কটের হুমকি দিয়ে পোস্টার পড়ল পুরুলিয়ার জঙ্গলমহলে। নির্বাচন ঘোষণার আগেই রবিবার সাতসকালে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির ঝালদার খামার এলাকা থেকে পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ। ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিসের বাইরে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা একাধিক মাওবাদী পোস্টার দেখতে পান সাধারণ মানুষজন।

মাওবাদীদের পোস্টারে শুধু ভোট বয়কটের ডাকই দেওয়া হয়নি। পাশাপাশি মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে গ্রেপ্তারের পিছনে যে প্রাক্তন মাওবাদী তথা বর্তমানে স্পেশ্যাল হোমগার্ড পদে কর্মরত পুলিশকর্মীর ভূমিকা ছিল, তাকেও নিশানা করা হয়েছে।

সেইসঙ্গে পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কৃষি আইন বাতিল করার দাবিও তুলেছে মাওবাদীরা। তবে এই পোস্টারগুলি মাওবাদীদেরই কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে।”

পোস্টারগুলি উদ্ধারের পরই জঙ্গলমহলের ওই এলাকাতে তল্লাশিও শুরু করেছে পুলিশ। রাজ্যে আপাতত ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে।তার মধ্যে পুরুলিয়া ও ঝাড়গ্রামে সবচেয়ে বেশি নয় কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে । তবে এই জেলায় এখনও কেন্দ্রীয় বাহিনী পা রাখেনি। গত নভেম্বর মাসের একেবারে শেষে মাওবাদীদের গণমুক্তি গেরিলা ফৌজ সপ্তাহের সময় মাওবাদী পোস্টার মেলে পুরুলিয়ায়। সবমিলিয়ে ভোটের আগে উত্তপ্ত পুরুলিয়া।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…