মানিকতলায় ভয়াবহ দূর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা বাসস্ট্যান্ডে, কংক্রিটের ছাউনির নীচে চাপা পড়ে মৃত ২

ওয়েব ডেস্ক : ভোর তখন ৫ টা, মানিকতলা বাজারের সামনে একটি বাসস্ট্যান্ডের সামনের চায়ের দোকানে চা খাচ্ছিলেন রহিত জয়সয়াল, শ্যাম যাদব নামে বেশ কয়েকজন। আচমকা উল্টো দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি লরি বাসস্ট্যান্ডের ভিতর ঢুকে পড়ে। লরিটির গতি এতটাই দ্রুত ছিল যে ধাক্কা লেগে পড়ে যায় বাসস্ট্যান্ডের কংক্রিটের ছাউনি। এদিকে কংক্রিটের ছাউনিটি ভেঙে পড়তেই তার নীচে চাপা পড়ে যায় চার ব্যক্তি। ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অববস্থায় মৃত্যু হল দু’জনের। জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম রোহিত জয়সয়াল ও শ্যাম যাদব। জানা গিয়েছে, শ্যাম যাদব বিহারের বাসিন্দা। এদিকে বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনায় প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ আর্মহাস্ট স্ট্রিট থানা এলাকায় মানিকতলা বাজারের কাছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ফুটপাথের বাগানে ধাক্কা মারে লরিটি। এরপর সামনে থাকা ২টি ল্যাম্প পোস্টে ধাক্কা মারার সাথে সাথেই সেটি ভেঙে যায়। এদিকে বাসস্ট্যান্ডের সামনেই ছিল একটি চায়ের দোকান। লরিটি ছুটে আসতে দেখে বিপদ বুঝে দোকান থেকে বেরিয়ে কোনওমতে প্রাণ বাঁচান দোকানের মালিক। কিন্তু চায়ের দোকানে থাকা গ্রাহকরা নিজেদের বাঁচাতে পারেননি।

এদিকে আচমকা দ্রুত গতিতে লরিটি বাসস্ট্যান্ডের পিলারে ধাক্কা দিতেই হুড়মুড়িয়ে পড়ে যায় বাসস্ট্যান্ডের ছাউনি। তার নীচেই চাপা পড়েন রোহিত জয়সওয়াল, স্যমত যাদব–সহ ৪ জন। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তরফে আহতদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা রোহিত ও স্যমতকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে লরির চালক। তবে চালককে না পাওয়া গেলেও লরিটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজে ইতিমধ্যেই চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে আর্মহাস্ট স্ট্রিট থানার পুলিশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…