এখন খবর

১ মে-র বদলে ৩০ এপ্রিল শুক্রবার প্রার্থী-এজেন্টদের নিয়ে দুপুরেই ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-ভার্চুয়াল বৈঠকের দিনবদল। শনিবার হবে না সেই বৈঠক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করেছিলেন, ভোট গণনার আগের দিন দুপুরে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক করবেন। কিন্তু বৃহস্পতিবার অষ্টম দফার ভোটগ্রহণ চলার মাঝেই বৈঠকের দিনক্ষণ বদল করলেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে,ওই বৈঠক ১ মে-র বদলে ৩০ এপ্রিল শুক্রবার বেলা তিনটে নাগাদ হবে। ইতিমধ্যে দলের সমস্ত প্রার্থীদের কাছে বৈঠকের দিন ও সময় বদলের বার্তা পৌঁছে গিয়েছে। বৈঠকে থাকতে বলা হয়েছে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও।

প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ওই বৈঠকে তৃণমূলের ২৮৮ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে গণনা প্রসঙ্গে আলোচনা করতে পারেন। ২০১১ বা ২০১৬ সালে বিধানসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এবং গণনার আগে তৃণমূলনেত্রী এমন কোনও বৈঠক করেননি। শুক্রবারের বৈঠকে গণনা নিয়ে দলকে কী নির্দেশ দেন তিনি, সে দিকেই তাকিয়ে তৃণমূল-প্রার্থীরা।

উল্লেখ্য,এবছর বিধানসভা ভোটে ২৯১ জন তৃণমূল প্রার্থী লড়াই করছেন। কিন্তু জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গিয়েছেন।ওই ভার্চুয়াল বৈঠকে বাকি ২৮৯ জন প্রার্থীর হাজির থাকার কথা।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…