ওয়েব ডেস্ক : অমর্তলোকের পথে যাত্রা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, ‘ফেলুদা’ আর নেই, বিদায় জানালেন ‘অপু’। এদিন অভিনেতার মৃত্যুর খবর পেয়েই বেলভিউ হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেখানে সৌমিত্র–কন্যা পৌলমী বসুর সঙ্গে দেখা করে অভিনেতার শেষযাত্রা কীভাবে হবে তা আলোচনা করে স্থির করেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য সরকারের তরফে গান স্যালুটি দিয়ে সম্মান জানানো হবে সৌমিত্রদাকে।”
প্রিয় অভিনেতার মৃত্যুতে এদিন শোকাস্তব্ধ মমতা এদিন বলেন, “আমার সঙ্গে সৌমিত্রদার শেষ কথা হয়েছিল যখন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় আমি মেদিনীপুরে ছিলাম। তবে তাঁর গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছিলাম তিনি কতটা শক্তিশালী। অনেকটাই স্বাভাবিক বলে মনে হয়েছিল তখন। ওঁর কিন্তু কোভিড সেরে গিয়েছিল। কিন্তু অন্য অনেক শারীরিক সমস্যা ছিল। প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু আমরা তাঁকে ধরে রাখতে পারলাম না।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু সিনেমা, নাটক, নাট্য নির্দেশনা, নাটক, কবিতা নয়, গণ আন্দোলন ও মানবিক আন্দোলনেও সব সময় পাশে দাঁড়িয়েছেন সৌমিত্রদা। যে জায়গায় সৌমিত্রদা পৌঁছে ছিলেন তার জন্য অনেক অধ্যবসায় দরকার। অনেক সংগ্রাম করেছিলেন তিনি। আমরা আজ এক ইতিহাসকে হারালাম। মানুষ চলে যায় তাঁর ইতিহাস পড়ে থাকে।”
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,”সৌমিত্রদা হয়তো পার্থিব ভাবে চলে গিয়েছেন কিন্তু তাঁর কাজ রয়ে যাবে। তিনি আমাদের যা দিয়ে গিয়েছেন তার বদলে আমরা তাঁকে কিছুই দিতে পারব না। সৌমিত্রদার বিকল্প সৌমিত্রদা নিজেই।” পাশাপাশি এদিন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সৌমিত্রদা আপনি যেখানেই থাকুন, ভাল থাকুন, শান্তিতে থাকুন। আর আবার ফিরে আসুন এই বাংলার মাটিতে। আমরা অপেক্ষা করব।”
এদিকে, টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “জীবন্ত কিংবদন্তী ছিলেনি সৌমিত্র চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক, ভারতীয় ও বাংলা সিনেমা এক মহীরূহকে হারাল আজ। তাঁর অভাব কোনওদিনও পূরণ হবে না। বিশ্ব সিনেমা আজ অনাথ হয়ে গেল। ফ্রান্সের লিজিয়ন অফ অনার, দাদাসাহেব ফালকে পুরস্কার, বঙ্গ বিভূষণ, পদ্ম ভূষণ ছাড়াও একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।” পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসুর প্রশংসা করে বলেন, “আমি প্রথম দিন থেকে লক্ষ্য রাখছি যে পৌলমী সকাল, বিকেল, সন্ধে, রাত্রিবেলা—সব সময় এই কোভিডের দিনগুলিতেও বাবার পাশে থেকেছে। কখনও একটা দিন এমন যায়নি যে ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখেনি। কয়েকদিন আগে দুর্ঘটনার শিকার হয়েছে ওর ছেলে। পৌলমী নিজেই বাবা, ছেলে— দু’দিকেই সামাল দিয়েছে।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…