টেস্ট ক্রিকেটের পর এবার ২০২১য়ের পিচে টি-টুয়েন্টি! মমতার নতুন কর্মসূচি ‘পাড়ায় পাড়ায় সমাধান’

নিজস্ব সংবাদদাতা: ঘন্টা প্রায় বেজেই গেছে বিধানসভার। ২০২১ বিধানসভায় ব্যাটিং করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। ঝড়ো ইনিংসে বড় রান তুলতে হবে কারন ২০১৮লোকসভা বা সেমিফাইনালের ফল ভালো হয়নি তাই ঠুঁকে খেলার বদলে এবার হাঁকিয়ে খেলার নির্দেশ প্রশাসনকে। প্রতি বলে ছয় আনার লক্ষ্যে এবার ‘দুয়ারে সরকার’ বদলে পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি’র শুরু করতে চলেছে তৃণমূল সরকার। সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় এমনই কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী।

মূখ্যমন্ত্রী জানিয়েছেন, পৃথক একটি টাস্ক ফোর্স গঠন করে পাড়ার ছোটখাটো সমস্যা সমাধানের কাজ হবে এই কর্মসূচির মাধ্যমে। যার আওতায় থাকবে এলাকার ক্ষুদ্র প্রকল্পগুলি। জানা গেছে রাস্তাঘাট, জল নিকাশি, পানীয়জল, বিদ্যুৎস্তম্ভ
ইত্যাদি বিষয়গুলির ওপর জোর দেওয়া হচ্ছে। এই টাস্কফোর্স গঠন করা হয়েও গেছে। ২ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি অবধি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পাড়ায় পাড়ায় আলাদা ভাবে গঠিত টাস্কফোর্স সমস্যা গুলি নির্বাচন করে তার সমাধান করার চেষ্টা করবে।

সরকারের দাবি ‘দুয়ারে সরকার’ কর্মসূচি গোটা রাজ্যে বেশ সাফল্য পেয়েছে। আর এরপরেই এই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি’র শুরু করল রাজ্য সরকার। পাড়ার ছোটখাটো উন্নয়ন প্রকল্প যা কিনা অনেক সময় অবহেলিত হওয়ার ফলে মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয় সেই ক্ষোভ প্রশমনের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে যা ভোটের আগে সরকারকে ভাল ডিভিডেন্ড দিতে পারবে।

সোমবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে কর্মরতদেরকেও উৎসাহ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ ‘দুয়ারে সরকার’ এর পর এবার ‘পাড়ায় পাড়ায় সমাধান’ কর্মসূচি সফল করতেও প্রস্তুত রাজ্য সরকার। ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দুয়ারে সরকারে’ কাউকে ফেরানো যাবে না। উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রকল্প।

মূখ্যমন্ত্রী জাতি শংসাপত্র নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করে বলেছেন পরিবারের কোনও একজনের এই সার্টিফিকেট থাকলেই সার্টিফিকেট দিতে হবে আবেদনকারীকে। যাতে প্রাপক কোনোভাবেই বঞ্চিত না হয় সে ব্যাপারে উদ্যোগী হতে হবে। উল্লেখ্য মূখ্যমন্ত্রী এই সফরের মধ্যেই রয়েছে বোলপুর শহরে র‍্যালিতে অংশ নেওয়া। ক’দিন আগেই এই শহরে এসে র‍্যালিতে অংশ নিয়ে ঝড় তুলে দিয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারই জবাবে ওই একই যাত্রা পথে একটি বিশাল র‍্যালির আয়োজন করেছে তৃনমূল কংগ্রেস।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…