এবার মাধ্যমিক 2021 সময়সূচী প্রকাশ করল পর্ষদ, পরীক্ষা শুরু 1লা জুন থেকে

নিউজ ডেস্ক :উচ্চ মাধ্যমিকের সময়সূচীর পর প্রকাশিত হল 2021 সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে লিখিত পরীক্ষার দিন প্রকাশিত হয়েছে। 1 জুন থেকে 10 জুন পর্যন্ত মাধ্যমিকের লিখিত পরীক্ষা চলবে।দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষা 2021-এর দিনগুলি

1 জুন – প্রথম ভাষা , 2 জুন – দ্বিতীয় ভাষা             3 জুন – ভূগোল, 5 জুন – ইতিহাস
6 জুন – গণিত, 8 জুন – জীবন বিজ্ঞান.                9 জুন – ভৌত বিজ্ঞান, 10 জুন – ঐচ্ছিক বিষয়

জানা গিয়েছে সকাল 11:45 মিনিট থেকে দুপুর 3 টে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবে পরীক্ষার্থীরা। করোনার জেরে এবার ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা হবে জুনে। পাশাপাশি রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। সব দিক বিবেচনা করে এবার জুনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ ও সংসদ।

গত বৃহস্পতিবার প্রকাশিত হয় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ। সংসদের তরফে জানানো হয়, ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক । সূচী অনুসারে ৩০ জুন রয়েছে পরীক্ষা।

ওই দিন সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষাগুলি অন্য দিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।দেশ জুড়ে ওই দিন হুল দিবস পালিত হয়। উসবের দিনে পরীক্ষাগ্রহণের পক্ষপাতী নয় সরকার।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…