নিউজ ডেস্ক,০২ এপ্রিল:লকডাউনের সময় সাধারণ মানুষের জন্য সুখবর। দাম কমল রান্নার গ্যাসের।জানা গেছে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৬৫ টাকা করে কমে হয়েছে ৭৭৪ টাকা ৫০ পয়সা। আর ১৯ কেজি সিলিন্ডারের দাম ১০১ টাকা ৫০ পয়সা কমে হয়েছে ১৩৪৮ টাকা ৫০ পয়সা।
যেদিন থেকে লকডাউন জারি হয়েছে,তারপর থেকেই গ্যাস বুকিংয়ে ধুম পড়ে গিয়েছে।প্রয়োজন ছাড়াও অনেকে বুক করছে গ্যাস। সরকার থেকে তেল সংস্থা কারও আশ্বাসেই এই সমস্যা মিটছে না। তাই একপ্রকার বাধ্য হয়ে এবার গ্যাস বুকিংয়ে নতুন নিয়ম চালু করলো ইন্ডিয়ান অয়েল। সংস্থার তরফে জানানো হয়েছে যে, একটি গ্যাস বুকিং করার পর ১৫ দিন না হলে আর একটি গ্যাস বুকিং করা যাবেনা। অনেকেই বাড়িতে গ্যাস থাকা সত্ত্বেও আবার বুকিং করছেন, তার সাথে হচ্ছে কালোবাজারিও। তাই বাধ্য হয়েই এই নিয়ম চালু করা হলো বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফে।
দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর এই লকডাউন জারি হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। প্রয়োজনের থেকে বেশি খাবার, রান্নার গ্যাস মজুত করতে শুরু করেছে সকলেই। সরকার থেকে শুরু করে গ্যাস সরবরাহকারী সংস্থা কারও আশ্বাসেই সমস্যার সমাধান হয়নি। ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান সঞ্জীব সিং নিজে সকল গ্রাহককে গ্যাস সিলিন্ডার নিয়ে আশস্ত করেছিলেন। তাই এবার একেবারে নতুন নিয়ম চালু করে দিলো ইন্ডিয়ান অয়েল।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…