এখন খবর

লকডাউনের পর দফায় দফায় বৃষ্টি, ঝাড়গ্রামের মাঠে পচছে কোটি টাকার তরমুজ

নিজস্ব সংবাদদাতা: যে সে তরমুজ নয়, রীতিমত সুস্বাদু। গড়নে লম্বাটে, খানিকটা মার্কিনিদের খেলার রাগবির মত। কলকাতার বাজারে পড়লে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়। সাধারন তরমুজ যেখানে খোলা বাজারে ৮ থেকে ১০টাকায় বিক্রি হয়, এ তরমুজের দাম সেখানে ২৫টাকা। তেমন এই তরমুজ উৎপাদনের খরচও বেশি। বীজের দামই কিলোপ্রতি ৩৫হাজার! বাহারি নামও এই তরমুজ প্রজাতির, সুগার কিং, সুপার কুইন, সাটো ইত্যাদি।
ঝাড়গ্রাম জেলার সুবর্নরেখা নদীর পলিলালিত মৃত্তিকাতে এই তরমুজের চাষ করেন কিছু সমর্থ কৃষক। চাষ হয় গোপীবল্লভপুর ১ ও ২ ব্লক আর নয়াগ্রাম এলাকায়। বিঘা প্রতি ২০হাজার টাকা খরচের এই চাষ সকলের সাধ্যে কুলায়না।

গরমে শান্তির স্বাদ এই তরমুজ বাজারে ওঠার মুখেই শুরু হয়েছিল লকডাউন। ক্ষেতের জিনিস পড়েছিল খেতেই। আর দ্বিতীয় দফা লকডাউনের মাঝে যখন নিয়ম একটু শিথিল, বাজারে পাঠানোর জন্য তৈরি হচ্ছিলেন চাষিরা তখুনি দফায় দফায় ঝড় আর বৃষ্টি দফারফা করে ছাড়ল চাষিদের।
গোপীবল্লভপুরের টোপগেড়িয়া, আলমপুর, বাকড়া সহ বিস্তির্ণ এলাকার মানুষ প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থকরী চাষ হিসাবে তরমুজ চাষ করেন। কিন্তু চাষিদের অভিযোগ, গত কয়েকদিনের ধারাবাহিক ঝড় বৃষ্টির জন্য ক্ষতির মুখে গোপীবল্লভপুরের তরমুজ চাষিরা। বৃষ্টির জলে নষ্ট হচ্ছে তরমুজ চাষ। পরিপক্ক তরমুজ ফলে পচন ধরেছে।

তাঁরা জানান , এবছর লক ডাউন এর ফলে ফলের গাড়ি চলাচলের উপর ছাড় থাকলেও বাইরের ব্যবসায়ী তেমন নেই। বিকিনি করতে হচ্ছে খুব অল্প দামে। অন্যদিকে পরিপক্ক ফলের উপর কয়েকদিন ধারাবাহিক বৃষ্টি হওয়ার নষ্ট হচ্ছে মাঠের তরমুজ।আর এই সুযোগে যে টুকু বিক্রি হচ্ছিল তাতেও ছেদ পড়েছে।ব্যবসায়ীরা সহজে তরমুজ কিনতে চাইছেন না।টোপগেড়িয়া গ্রামের তরমুজ চাষি শান্তিময় মন্ডল বলেন, একবিঘা জমি তরমুজ চাষ করতে খরচ হয় প্রায় ২০ হাজার টাকা, কিন্তু এবছর লক ডাউন এর ফলে বিক্রি অভাবে খুব কম দামে বিক্রি করতে হচ্ছে।তার উপর বৃষ্টির জন্য প্রচুর ফল নষ্ট হচ্ছে মাঠের মধ্যে তাই চাষের খরচ মেটানো সম্ভব হবেনা এবছর।

জানা গেছে পাইকারি বিক্রেতাদের কাছে কিলো প্রতি ১২টাকা এই তরমুজ বিক্রি করতেন চাষিরা। বিঘায় ৫০ কুইন্টাল মত তরমুজ উঠলে কৃষক চল্লিশ হাজার টাকা ঘরে তুলতেন বিঘা প্রতি। লকডাউনের বাজারে ৮টাকা কিলো দাম মিলতেই জান কাবার তার ওপর বৃষ্টিতে তরমুজ পচে বিঘায় ৩০কুইন্টল ফসলও রক্ষা করতে পারবে কিনা সন্দেহ কৃষকদের।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…