এখন খবর

কড়া হচ্ছে পুলিশ, ড্রোন নজরদারিতে বেলদা, শুরু হল এরিয়া ম্যাপিংয়ের প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা: হটস্পট পূর্ব মেদিনীপুরের আরও হটস্পট জোন এগরা। বিয়ে বাড়ির ভোজ জনিত জমায়েতে জেলার প্রথম কোভিড পজিটিভ ধরা পড়ে এই এগরাতেই। আর সেই এগরার কাছেই বেলদা। অন্যদিকে ভুবনেশ্বরের হাসপাতালে কোভিড পজিটিভ ধরা পড়া বৃদ্ধের বাড়িও বেলদা থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরেই। আর এসবেরই একমাত্র বড় বাজার বেলদা। স্বাভাবিক ভাবেই বেলদাকে ঘিরে সতর্ক পুলিশ কারন আশেপাশের ডজন ডজন গ্রামের মানুষ কেনাবেচা করে এই বেলদা বাজারে বিশেষ করে সবজি। তাই বেলদাকে নিরাপদ রাখতে পুলিশের চেষ্টার শেষ নেই। কিন্তু কিছু নিয়মভাঙতে নাছোড়বান্দা মানু্ষের জন্য সবই যেন বৃথা যায়। রবিবার তাই বিশেষ ব্যবস্থা নিল পুলিশ।

এদিন ড্রোন উড়িয়ে বেলদার বাজার ঘাট অলিতে গলিতে নজরদারি শুরু করল পুলিশ। বেলদার নন্দ মার্কেটের সবজি বাজার উঠিয়ে নিয়ে আসা হয়েছে বেলদা গঙ্গাধর একাডেমীর মাঠে। এছাড়াও রয়েছে অলিগলিতে ছোট খাটো বাজার। সরকারের নির্দেশিকা না থাকা স্বত্তেও খোলা হয়েছে এমন কিছু দোকান যা খোলার প্রয়োজন নেই। কোথাও আবার অযাচিত জটলা। বেলদা পুলিশ মহকুমা শাসক সুমন কান্তি ঘোষ ও বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি নজরদারি করলেন সব কিছুর ওপর। বন্ধ করা হল অপ্রয়োজনীয় দোকান, হটানো হল জটলা।

পুলিশের তরফে জানা গেছে, ড্রোন উড়িয়ে আকাশ পথে বেলদার একটি মানচিত্র বুঝে নেওয়ার চেষ্টা করা হয়েছে যার ভিত্তিতে একটি এরিয়া ম্যাপিং করে সমগ্র বেলদাকে ছোট ছোট জোন বা ক্লাস্টারের ভাগ করে নেওয়া হবে আরও নিবিড় পর্যবেক্ষণ করার জন্য। এদিকে ড্রোন বেশ ভয় ধরিয়ে দিয়েছে নিয়মভঙ্গকারীদের। কারন পুলিশ দেখলেই যারা চট করে আড়ালে চলে যেত ড্রোনের চোখকে তাঁরা ফাঁকি দিতে পারছেনা। কোন কোন এলাকায় জটলা হচ্ছে বা হতে পারে তার একটা আগাম আভাষ এদিন ড্রোনের মাধ্যমে পেয়েছে পুলিশ। আগামীতে এর ভিত্তিতেই আচমকা অভিযান চালাতে সুবিধা হবে বলে জানিয়েছে পুলিশ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…