হাওড়ায় বালী- জগাছায় উদ্দীপনার সাথে শুরু হল কৃষিমেলা

নিজস্ব সংবাদদাতা :  শনিবার  দুপুরবেলা বালী- জগাছা ব্লকের চকপাড়া-আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জয়পুর বিলের ইচ্ছেডানা পার্ক সংলগ্ন ময়দানে বিপুল জনাসমাগমে উদ্বোধন হল তিনদিনের মাটি, কৃষি, উদ্যানপালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণীসম্পদ মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করেণ বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, সদস্য, প্রধান ও বিভিন্ন জন প্রতিনিধি সহ জেলা ও ব্লকস্তরের আধিকারিকবৃন্দ।  উদ্বোধনী ভাষণে শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মেলার উদ্দেশ্য সম্বন্ধে জনসাধারণকে অবহিত করেন। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সকল সরকারি দপ্তরগুলির পরিষেবামূলক কর্মসূচী ও আধুনিক বিজ্ঞানের সঠিক প্রয়োগ সম্পর্কে তৃনমূলস্তরের জনসাধারণের জ্ঞাতার্থে মেলার আয়োজন করছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সরকারি দপ্তরগুলি সুন্দরভাবে স্টল সাজিয়েছেন। সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রাণীসম্পদ, কৃষি ও উদ্যানপালনের স্টল। নানাবিধ সবজি, ফল, লাল মুরগী, ছাগল প্রতিযোগিতায় অংশগ্রহন করেণ শতাধিক কৃষক ও প্রাণীপালক।বিভিন্ন দপ্তরের আধিকারিক তাঁদের কর্মসূচী ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বিষয়ে আলোকপাত করেণ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নাগরিক সংশোধনী আইন নিয়ে তোলপাড় রাজ্য। প্রতিবাদ বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়া জেলার গায়েও । তারমধ্যে একটু ব্যতিক্রম রইল জগাছা। উদ্যোক্তারা জানিয়েছেন, বাকি দুদিন রকমারি প্রতিযোগিতা, ক্যুইজ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো থাকছে মেলা।শীতের শুরুতে প্রবল উৎসাহ নিয়ে এলাকার মানুষ আজ মেলামুখী।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…