অপরূপ সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ার সাহায্যে ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে মুহুর্তের মধ্যে। যারা অ্যাডভেঞ্চার প্রেমীদের মধ্যে। লাইক, কমেন্টে ভরে যাচ্ছে পেজ। প্রকৃতির কোলে বন্যপ্রাণীরা যে এত সুন্দর তা সত্যিই ভিডিওটি না দেখলে বোঝা যায়না। এখানে সিংহ মামা একদমই রেগে নেই; সুষ্ঠুভাবে এসে জল পান করছে।
আই .এফ. এস অফিসার পারভিন কাসোয়ান এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। কেশর নাড়িয়ে সিংহ মামার এমন বর্ষাযাপনকে উপভোগ করেছেন পশু প্রেমিক মানুষের দল। উল্লেখ্য এর আগে এই গির অরণ্যে সিংহের সেরা ভিডিও ভাইরাল হয়েছিল এক সাথে ৯টি সিংহের জল খাওয়া।২০১৬ সালে ৯টি সিংহ একই সাথে একটি জলাশয়ে জল খাচ্ছে এমন ভিডিও ছড়িয়ে পড়েছিল দেশ এমনকি বিদেশেও।
সাম্প্রতিক রাস্তার ধারে বর্ষার মিষ্টি জল পান করতে থাকা সিংহের ভিডিও এটাও প্রমান করছে যে এলাকায় নিরাপদ বোধ করছে সিংহটি। না হলে স্বভাবে দলবদ্ধ হয়ে থাকা পশুরাজ মরশুমের প্রথম বর্ষার মিষ্টিজলের লোভে একা একা আসতে সাহস পেতনা। ২০২০ সালের সুমারি বলছে গির অরণ্যে এশিয়াটিক সিংহের সংখ্যা বেড়েছে। ওই বছর জুন মাসের সেনসাস অনুযায়ী বর্তমানে সিংহের সংখ্যা ৬৭৪ যা কিনা ২০১৫ সালের সুমারির থেকে ২৯ শতাংশ বেশি। বন আধিকারিক ও কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন ঘটনায়। পর্যটকরা রীতিমতো উল্লাস করছে এই দৃশ্য দেখে। অনেকেই অপেক্ষায় আছেন লক-ডাউন ওঠার অপেক্ষায়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…