ডেবরায় কৃষি কাজ চলার সময়ে বজ্রপাতে মৃত্যু ২ মহিলার আহত ১

নিজস্ব সংবাদদাতা: সোমবার দিনভর বৃষ্টি যেমন স্বস্তি দিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা গুলিকে তেমনই দুঃসংবাদ বয়ে এনেছে একাধিক পরিবারে। এমনই দুর্ভাগ্যজনক ঘটনায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই মহিলার। ডেবরা থানা এলাকার দুটি পৃথক গ্রামের পৃথক দুটি ঘটনায় ২মহিলার মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন এক কৃষি শ্রমিকও। মঙ্গলবার আমন ধানের চারা রোপন করার সময় বজ্রপাতের ঘটনা দুটি ঘটেছে হাতিবেড়িয়া ও সুন্দরনগর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই বজ্রপাত সহ ভারী বৃষ্টি চলছিল ডেবরা থানা এলাকা জুড়েই। ওই সময় মাঠে ধান রোয়ার কাজ চলছিল। চাষের কাজ করার সময়ই হুড়মুড়িয়ে বাজ পড়ে মাঠেই লুটিয়ে পড়েন হাতিবেড়িয়া এলাকার মিঠু সিং নামে ৩১ বছরের এক মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রায় একই সময়ে একই ভাবে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে ৩কিলোমিটার দুরে হাউরের সুন্দরনগর এলাকায়। মৃত্যু হয় ২৩ বছর বয়সী রুমা বেরার।

এদিনের পৃথক আরেকটি ঘটনায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন রাধামোহনপুর এলাকার চকলালপুরের বাসিন্দা জগন্নাথ মাইতি। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে। আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…