মৃত্যু হার কমাতে বাংলা, মহারাষ্ট্র সহ ৪ রাজ্যকে চিঠি কেন্দ্রের, সংক্রমণ রুখতে কড়া দাওয়াই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের

ওয়েব ডেস্ক : প্রতিদিন রাজ্যে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে নাজেহাল প্রশাসন। এর মধ্যেই করোনায় মৃত্যুহার কমাতে কেন্দ্রের তরফে গোটা দেশের চার রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। এই চারটি রাজ্যের মধ্যে রয়েছে বাংলা, বিহার, ওড়িশা ও অসম। চিঠিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলির কনটেনমেন্ট জোনগুলিতে কড়া হাতে লকডাউন পালনের দিকে নজর দিতে বলা হয়েছে৷ সেই সাথে যেহেতু রাজ্যগুলির মৃত্যুর হার ক্রমশ বাড়ছে, সেকারণে মৃত্যুর হার যাতে ১% এর উপরে না ওঠে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাটের মতো রাজ্য যেখানে প্রতিদিন গড়ে প্রায় ২-৩ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, এমনকি বাংলাতেও গত দুদিনে সংক্রমণের সংখ্যা গড়ে ১৫০০-২০০০ সেখানে কেন্দ্রের তরফে এই চারটি রাজ্যকে চিঠি দেওয়ার পিছনে স্বাভাবিকভাবেই রাজনৈতিক অভিসন্ধি বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

স্বাস্থ্যমন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, প্রতি এক লক্ষের মধ্যে ন্যূনতম ১৪ জনের করোনা পরীক্ষা নিশ্চিত করতে হবে। সেই পরীক্ষায় ১০% এর বেশি মানুষ যাতে আক্রান্ত না হন, রাজ্যগুলিতে তার দিকে নজর রাখতে হবে৷ একই সাথে রাজ্যগুলিতে যাতে সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে আসে সেবিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বলে হয়েছে, কনটেনমেন্ট জোনে লকডাউনের পাশাপাশি কড়া নজরদারি রাখতে হবে। একইরকম কড়াকড়ি নজরদারি রাখতে হবে বাফার জোনগুলিতেও৷ সেই সাথে আগের থেকে কয়েকগুণ বেশি বাড়াতে হবে করোনা পরীক্ষার হার। পাশাপাশি গত কয়েকদিন যাঁরা সংক্রমিত হয়েছেন তাঁদের সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে তাদের আগামী তিনদিন আইসোলেশনে রাখতে হবে। সেই সাথে নজর রাখতে হবে তাঁদের মধ্যে কোনোরকম উপসর্গ দেখা দিচ্ছে কি না। যদি উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে দ্রুত আইসোলেশনের ব্যবস্থা করতে হবে।

তবে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ুর পাশাপাশি কেন্দ্রের তরফে পাঠানো চিঠিতে রাজ্যের যে সমস্ত জেলাগুলিতে সংক্রমণের মাত্রা ঊর্ধমুখী তাদের নাম উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী এরাজ্যের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলির পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়াও ক্রমাগত করোনার হটস্পট হয়ে উঠছে বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গত ৪ দিন বাংলায় গড়ে ১৬০০ মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তাঁদের মধ্যে ৯৩% রোগীই এই হটস্পটগুলিতে জেলাগুলির বাসিন্দা। ফলে দ্রুত হারে এই মারণ ভাইরাসের কবল থেকে বাঁচতে কড়া লকডাউনই এখন এক মাত্র পথ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…