চা শ্রমিকদের তৎপরতায় ওলদাবাড়ি থেকে উদ্ধার আহত চিতা শাবক

ইনসেটে অসুস্থ চিতা শাবক , উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বনকর্মীরা

নিজস্ব সংবাদদাতা: দফায় দফায় চিতা শাবক খুনের পর বিপরীত একটি ঘটনায় স্বস্তিতে বনদপ্তর।  উত্তরবঙ্গের একটি চা বাগানের শ্রমিকদের তৎপরতায় আহত চিতা শাবকের প্রান বাঁচানো গেল বলে জানিয়েছে বনদপ্তর। শুক্রবার ঘটনাটি ঘটেছে মাল মহকুমার যোগেশচন্দ্র চা বাগানের।ঐ বাগানের ম্যনেজার জানান যে সকালে শ্রমিকরা কাজ করার সময় গাছে চড়ে শিরিশ গাছের বীজ সংগ্রহ করছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সময় তারা লক্ষ্য করেন যে ঝোপের  মধ্যে একটি চিতাবাঘ যন্ত্রনায় ছটপট করছে তারা দ্রুত বাগানের ম্যানেজারকে খবর দেয়।ম্যানেজার আপাল চাঁদ রেঞ্জ অফিস ও মাল বন্যপ্রানী শাখায় খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছে যান। এরপর জাল দিয়ে চিতা শাবকটিকে ধরা হয়।মাল বন্যপ্রানী রেঞ্জার বিভুতি রঞ্জন দাস ও আপালচাঁদ রেঞ্জার কাজী সাহাবুদ্দিন বলেন বাগানের শ্রমিকদের তৎপরতায় দেড় মাসের স্ত্রী চিতাবাঘের শাবকটিকে উদ্ধার করা সম্ভব হল।এ জন্য বাগান কতৃপক্ষ ও শ্রমিকদের ধন্যবাদ জানান।চিতাশাবকটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি রেসকিউ সেন্টারে পাঠান হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত দু’মাসে উত্তরবঙ্গে বেশ কয়েকটি চিতা শাবক খুনের ঘটনা ঘটেছে। শেষতম ঘটনায় একসাথে তিনটি চিতা শাবক খুনের ঘটনা ঘটে। এই চিতা শাবকটি কি ভাবে আহত হল তা খতিয়ে দেখছে বনদপ্তর। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…