বেলা ১১টা, ব্রিগেড তখন কানায় কানায় ভর্তি কিন্তু তাতে কী? লোক আসছে পঙ্গপালের মত, আসছে শিয়ালদহ, হাওড়া হয়ে ট্রেনে আর দ্বিতীয় হুগলি সেতু, বিবেকানন্দ সেতু, মাঝেরহাট সেতু হয়ে। আসছে যশোররোড, বিটিরোড, ডায়মন্ড হারবার রোড ধরে। কোনা এক্সপ্রেস হাইওয়ে, ইস্ট্রানবাইপাশ কিংবা সেন্ট্রাল এভিনিউ, লেনিনসরনী সবপথই ব্রিগেডমুখি। কোথাও কোথাও জেলায় মিছিল আটকানোর চেষ্টায় হামলা হয়েছে কিন্তু প্রতিক্রিয়া সামাল দিতে পারেনি হামলাককরীরা। পাল্টা মারে পিছু হটতে হয়েছে। যেমনটা হয়েছে সিঙ্গুরে।
এবার ব্রিগেডে নজর কেড়েছে যৌবন আরও নজর কেড়েছে তরুণী আর যুবতীদের ভিড়। শাড়ি সালোয়ার তো আছেই কিন্তু নজরে পড়েছে জিনস, টি-শার্ট আর পায়ে ওয়াকিং স্যু। অনেক দুর হাঁটার প্রস্তুতি নিয়েই দুর দূর জেলা থেকে আসছেন ওই তরুণীর দল। একদল মহিলা এসেছেন ঢাক নিয়ে। ‘বিসর্জনের বাজনা বাজাতে বাজাতে। তাঁদেরই একজন জানালেন, ‘অনেক সহ্য করেছি আর নয়, ২১শের লড়াই মোদি-দিদিকে হারানোর লড়াই আর ডেলোর ডায়রি ওপেন করার লড়াই। এসএসসি, প্রাথমিক, পিএসসি বন্ধ। চাকরি নেই, কর্মসংস্থান নেই আছে শুধু পিসি আর ভাইপোর কমানোর রাজ। আছে করোনার চাল চুরি আর আমফানের টাকা চুরি। কয়লা আর গরু পাচারের কারবারিদের এবার ক্ষমতাচ্যুত করতেই হবে। আজ ব্রিগেডে এসেছি সেই ঢাক বাজাতে। এই ঢাক এবার পাড়ায় পাড়ায় বাজুক।”
সভায় শুরুতে যখন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্ররা কথামুখ করছেন তখনও কাতারে কাতারে মানুষ আসছেন হয়ত এদের অর্ধেকই ব্রিগেড পৌঁছাতে পারবেননা।
এদিন ব্রিগেডে প্রথম থাকছেননা বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবারই নিজের অসুস্থতার কথা জানিয়ে থাকতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন। অন্যদিকে এই প্রথম কংগ্রেসের সঙ্গে ব্রিগেড সমাবেশের আয়োজন করেছে বামপন্থীরা। অন্যদিকে এই সমাবেশে যুক্ত হয়েছেন আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…