এদিন খড়গপুর শহরে দুটি মিছিল হয়েছে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে। খড়্গপুর শহরে পুরী গেট থেকে তালবাগিচা পর্যন্ত মহামিছিল হেঁটেছে আইআইটি বাইপাস হয়ে ডিভিসি বাজার হয়ে। দিল্লিতে ট্রাক্টর মিছিলের সমর্থনে এই মিছিলে গ্রামীন খড়গপুরের কৃষকরা প্রতীকি হিসাবে ব্যবহার করেছেন গরুর গাড়ি। লালপতাকার পাশাপাশি তেরঙা পতাকায় সজ্জিত গরুর গাড়ির পেছনেইছিল এক সুসজ্জিত বর্ণাঢ্য ভিড়ে ঠাসা মিছিল। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায়, সম্পাদক মন্ডলীর সদস্য বিজয় পাল, সিপিআই রাজ্য নেতা বিপ্লব ভট্ট ছাড়া খড়গপুর শহরের সিপিএম নেতা সবুজ ঘোড়াই, স্মৃতিকণা দেবনাথ ও অমিতাভ দাস প্রমুখরা নেতৃত্বে ছিলেন।
খড়গপুর শহরের অপর প্রান্তে “আমরা বামপন্থী” র উদ্যোগে একটি ভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয় মিছিল ছাড়াও। তাঁরা ট্রাক্টরর ও কৃষকের লাঙল নিয়ে সুসজ্জিত মিছিল করেন খরিদা থেকে মালঞ্চা সুপার মার্কেট পর্যন্ত। এরপর রিলায়েন্সর পোষাক বিপণি সংস্থা রিলায়েন্স ট্রেন্ডসের সামনে মোদি সরকারের ও আম্বানি, আদানির সখ্যতার বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। আমরা বামপন্থীদের নেতৃত্বে খড়গপুরের সাধারণ মানুষো এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। যুবকদের একটি দল গানের মাধ্যমে কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ান। উপস্থিত ছিলেন আমরা বামপন্থীর খড়গপুর সংগঠক মনোজ ধর, অনিল দাস, প্রদীপ ধর প্রমুখরা। খড়গপুর শহরের শিখ সম্প্রদায়ের একটি অংশ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিন রাজ্য জুড়েই এধরনের ব্যতিক্রমী মিছিল, পদযাত্রা দেখেছেন মানুষ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…