ফিরছে কৃষক! বৃষ্টি ভেজা দিনেও সময়ের নজির বিহীন বাম জমায়েত পশ্চিম মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনকে ঘিরে সরে যাওয়া কৃষক কী ফের ফিরছে লালপতাকার তলায়? অন্ততঃ শুক্রবারের বৃষ্টি ভেজা দিনেও সমগ্র পশ্চিম মেদিনীপুর জুড়ে সিপিএমের কৃষক সংগঠন সারাভারত কৃষক সভার উদ্যোগে কেন্দ্র সরকারের সদ্য পাশ হয়ে যাওয়া কৃষি আইন ও অত্যাবশকীয় নতুন পন্য আইন এর বিরুদ্ধে জমায়েতের চেহারা সেরকমই বার্তা দিল।

শুক্রবার জেলার চারটি স্থানে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছিল কৃষক সভা যার মধ্যে ডেবরা থানার দলপতিপুরে ৬নম্বর জাতীয় সড়কের ৬টি লেনেরই দখল নিয়েছিল লালপাতাকার থিক থিকে ভিড়।ঘটনা যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই বৃষ্টিতে ভিজেই ৬ নম্বর হাওড়া-মুম্বাই জাতীয় সড়কের দখল নিয়েছিল লালপতাকা। খোলা আকাশের নীচেই পাক্কা ২ ঘন্টা তাঁদের চিহ্নিত ‘কর্পোরেটের দালাল’ ও ‘কৃষকদের দুশমন’ বিজেপি কে জন বিছিন্ন করার আহ্বান জানিয়ে  জাতীয় সড়কে ৫কিলোমিটার মিছিলও করে উপস্থিত আন্দোলনকারীরা। বিক্ষোভ সভা চলেছে বেলা ১২ টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ২ ঘন্টা। অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক।

ডেবরা ছাড়াও এদিন নারায়নগড়ের সুপ্রিম কারখানার সামনে ৬০ নম্বর চেন্নাই দূর্গাপুর জাতীয় সড়ক অবরোধে সামিল হোন কয়েক হাজার মানুষ। নারায়নগড় বাজার থেকে মিছিল শুরু হয়ে জাতীয় সড়কে ঘন্টা দেড়েক পথ অবোরোধ ও বিক্ষোভ হয়। ঘাটালেও এদিন শহরেও বিরাট মিছিল সহ রাজ্যসড়কের উপর অবস্থান বিক্ষোভ সভা হয়। কৃষকসভার পক্ষে দাবি করা হয়েছে ডেবরার সমাবেশে ৮ হাজার কৃষক সহ পশ্চিম মেদিনীপুরের চারটি সমাবেশে ১২ হাজার মানুষ সমবেত হয়েছিলেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: leftPolitics

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…