বামপন্থী ট্রেড ইউনিয়ন ও গণসংগঠন গুলির অবস্থান, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শুক্রবার সকালে বিভিন্ন দাবিতে গোটা দেশের সঙ্গে তালমিলিয়ে বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ ও বিভিন্ন গণসংগঠন গুলির যৌথ উদ্যোগে অবস্থান, বিক্ষোভ ও প্রতিবাদ দিবস অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের গান্ধী মুর্তির পাদদেশে।

যে সব দাবিকে সামনে রেখে এদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়, সেগুলো হলো, সারা দেশ জুড়ে পেট্রোল, ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা, কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রেট্রোপণ্যর উপর চাপানো শুল্ক হ্রাস,কয়লা খনি সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ না করা, শ্রমআইন বদল না করা, করোনায় লকডাউনে কাজ হারানো সমস্ত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে কমপক্ষে মাসিক ৭৫০০ টাকা ভাতার ব্যবস্থা করা।

এছাড়াও সাধারণ শ্রমিকদের পাশাপাশি পরিযায়ী শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান,লক ডাউন কালীন সময়ে বিদ্যুৎ বিল না নেওয়া, করোনা ও আম্ফানে দলবাজী ও দুর্নীতি রোধ করা ইত্যাদি সহ আরও অন্যান্য দাবী এদিনের কর্মসূচি থেকে উত্থাপন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমর মুখার্জি, কীর্তি দে বক্সী, সারদা চক্রবর্তী, রথীন সরকার, সুকুমার আচার্য, শক্তি ভট্টাচার্য, দিলীপ নায়েক প্রমুখ নেতৃবৃন্দ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Politics

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…