নিউজ ডেস্ক: করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে শুরু হল দ্বৈরথ। জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে শুক্রবার জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বাইরে বিক্ষোভ আন্দোলনে সামিল হন স্বাস্থ্য কর্মীরা। বিক্ষোভে অংশ নেন স্বাস্থ্য আধিকারিকরাও। যদিও স্বাস্থ্য আধিকারিকদের হেনস্থার অভিযোগ অস্বীকার করেন আইনজীবীরা। স্বাস্থ্য কর্মী ও আধিকারিকদের অভিযোগ, বৃহস্পতিবার টিকা নিতে এসে অশান্তির পরিবেশ তৈরি করেন কয়েকজন আইনজীবী। টিকার দায়িত্বে থাকা কর্মী এবং আধিকারিককে হেনস্তা করার পাশাপাশি হুমকিও দেওয়া হয়।
করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য কর্মীরা যখন দিনরাত এক করে পরিষেবা দিয়ে যাচ্ছেন, তখন আইনজীবীদের এই আচরনে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য কর্মীরা। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান তারা। অভিযুক্ত আইনজীবীদের শাস্তির দাবী জানান স্বাস্থ্য কর্মীরা।
যদিও, আইনজীবীদের অভিযোগ, সরকারি নির্দেশে টিকার জন্য জেলা স্বাস্থ্য দপ্তরে ৬৮ জনের তালিকা পাঠিয়েছিলেন তারা। বার অ্যাসোসিয়েশন থেকে ওই তালিকা পাঠানো হয়েছিল। কিন্তু টিকার দায়িত্বে থাকা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভিন্ন কারণ দেখিয়ে টিকা আটকে দেয়। এই নিয়ে কথা কাটাকাটি হয়।কোনও হেনস্তা করা হয়নি বলে দাবী করেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…