নিউজ ডেস্ক: আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছেন লালু, ৩ বছর পর বিহারে নীতীশ সরকারের ঘুম ওড়াতে নতুন উদ্যোমে নামছে আরজেডি। বিহারে নীতীশ কুমারের জয় হলও আরজেডির সঙ্গে টক্কর হয়েছিল অনেকটাই।
নীতিশ কুমার বিজেপির জোরেই কার্যত ফের মুখ্যমন্ত্রী পদে বসতে পেরেছেন। তেজস্বী প্রায় কাহিল করে ফেলেছিলেন নীতীশকে। এবার রাজনীতির ময়দানে নামছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব।
লালু প্রসাদ যাদব জেল থেকে এখনও ছাড়া না পেলেও লালু ভার্চুয়াল বার্তায় দলীয় কর্মীদের নিজের সক্রিয় রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন। প্রায় ৩ বছর পর লালু প্রসাদ যাদবকে সক্রিয় রাজনীতিতে ফিরতে দেখা যাবে।
রবিবার ভিডিও বার্তায় লালু প্রসাদ যাদব দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করুন। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজ্য। এই সময় মানুষের সহায়তায় এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তিনি।
এছাড়া দলীয় কর্মীদের তিনি আরও বলেছেন,দেশের হাজার হাজার মানুষ মরছে করোনা ভাইরাসের সংক্রমণে। এই পরিস্থিতিতে আরও বেশি করে তাঁদের পাশে থেকে সাহায্য করা উচিত বলে জানিয়েছেন তিনি। প্রায় ৩ বছর পর দলীয় কর্মীদের সরাসরি বার্তা দিলেন লালু প্রসাদ যাদব।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…