এখন খবর

করোনা মোকাবিলায় সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন লক্ষ্মীরতন-বিরাট

নিউজ ডেস্ক: করোনা মোকাবেলায় আইপিএলের সমস্ত আয় দান লক্ষ্মীরতনের, এগিয়ে এলেন বিরাটও।গোটা ভারত বর্ষ করোনার দ্বিতীয় বিধ্বস্ত।দিল্লি হোক কিংবা মহারাষ্ট্র সর্বত্র চিত্রটা একই।এই পরিস্থিতিতে করোনা থাবা বসিয়েছে আইপিএলেও ।

কিছুদিন আগেই আইপিএল মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছে।আর টুর্নামেন্ট স্থগিত হতেই বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার-সহ অনেকেই এগিয়ে এলেন করোনা মোকাবিলায়।বিরাট কোহলি থেকে লক্ষ্মীরতন শুক্লা সেই তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে।

লক্ষ্মীরতন শুক্লার জন্মদিন ৬ মে;আর সেদিনই বড়সড় ঘোষণা করলেন তিনি। টুইটে জানালেন, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আইপিএলে ধারাভাষ্যকার বাবদ যে অর্থ তিনি পেয়েছেন, তার পুরোটাই দান করবেন।

একইসঙ্গে তিনি লেখেন, “করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবার পাশে দাঁড়াতে ছোট্ট একটু সাহায্য।” এরপরই অনেকেই শুক্লার জন্মদিনে তাঁর এহেন কাজকে কুর্নিশ জানান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি মুম্বইয়ে ফিরে নেমে পড়লেন করোনা মোকাবিলায়। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কোহলির স্ত্রী অনুষ্কাও। আগেই সেকথা জানিয়েও দিয়েছিলেন বলিউড অভিনেত্রী। জানা গিয়েছে, মুম্বইয়ে পৌঁছেই যুব সেনার নেতা রাহুল কানালের সঙ্গে দেখা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারত এই অধিনায়ক।

Share
Published by
Tags: india

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…