Categories: এখন খবর

মহিলা পুলিশ আধিকারিককে গুলি করে হত্যার পর একই পিস্তলে আত্মহত্যা ডেপুটি পুলিশ কমিশনারের

নিজস্ব সংবাদদাতা: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক মহিলা পুলিশ আধিকারিককে রাস্তায় গুলি করে হত্যা করার পর সেই পিস্তলেই আত্মহত্যা করলেন সহকর্মী পুলিশ আধিকারিক। দিল্লির রোহিনী পুলিশ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রাত সাড়ে ন’টা নাগাদ অফিস থেকে ফিরছিলেন দিল্লি পুলিশের সাব ইনসপেক্টর  প্রীতি অহলাট। রোহিনি এলাকার মেট্রো স্টেশন থেকে বেরানোর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী।  প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর তিনবার গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রীতি। গুলির আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কর্মীরা। প্রীতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ভাবে চিনতে পারে একজনকে। ফুটেজ দেখে চমকে ওঠে পুলিশ কারন ব্যক্তি একজন  ডেপুটি পুলিশ কমিশনার!

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাত্র ২বছর আগে  ২০১৮ সালে কাজে যোগ দেওয়া প্রীতি প্রতাপগঞ্জ শিল্পাঞ্চল এলাকায় কর্তব্যরত ছিলেন। কিন্তু কেন তাঁকে এভাবে খুন করা হল, এ নিয়ে পুলিশ ধোঁয়াশায় পড়ে যায়। খোঁজ চলে সেই ডেপুটি পুলিশ কমিgশনারের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর মধ্যে পুলিশ খবর পায় মধ্যরাতে দিল্লির উত্তর পশ্চিম সীমান্ত লাগোয়া হরিয়ানার কার্নালে ওই পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ দেহ মিলেছে। পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে যার পাশ থেকে পাওয়া যায় তাঁর পিস্তলটি। জানা গেছে ওই আধিকারিকের নাম দীপাংশু। সে প্রীতিকে কয়েকবার প্রেমের প্রস্তাব দিলেও প্রীতি তাতে সাড়া দেয়নি। তবে এটাই সঠিক কারন কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…