প্রয়াত রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশংকর চক্রবর্তী, করোনায় আক্রান্ত হওয়ায় বাবাকে শেষ দেখা দেখতে পেলেন না পরিচালক

ওয়েব ডেস্কঃ প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশংকর চক্রবর্তী। বেশ কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালকের বাবা৷ সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তার। এদিন নিজেই একথা টুইট করে জানিয়েছেন রাজ নিজেই।

শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে স্বাভাবিকভাবেই টলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

একদিকে এই মূহুর্তে মা হতে চলেছেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার ওপর পরিচালকের বাবার চলে যাওয়া, স্বাভাবিকভাবেই একটা কঠিন সময়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন পরিচালকের পরিবার। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, তারপরই চক্রবর্তী পরিবারে আসতে চলেছে খুদে অতিথি। কিন্তু তার আগেই কেমন যেন সব হিসেব ওলট-পালট হয়ে গেল। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই হোম আইসোলেশনে রয়েছেন রাজ। সেকারণে আলাদা ঘরে বন্দি পরিচালক। বাড়ির কারও সঙ্গে মেলামেশা আপাতত বন্ধ। ওদিকে তাঁর বাবাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে বাবাকে দেখতে যেতে পারেননি তিনি। এরমধ্যেই শুক্রবার চিকিৎসা চলাকালীন প্রয়াত হলেন পরিচালকের বাবা৷

জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন তিনি। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না৷ এদিকে যেহেতু পরিচালক এই মূহুর্তে করোনায় আক্রান্ত সেহেতু বাবাকে শেষবারের মতো দেখা হল না তার৷ তবে শেষবারের মতো দেখা হবে কিনা তাও নিশ্চিত নন রাজ নিজেও। এদিকে জানা গিয়েছে,শুক্রবারই রাজের দ্বিতীয় করোনা পরীক্ষা হবে। সে অনুযায়ী টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই তিনি নিয়মকানুন পালন করতে পারবেন।

সপ্তাহ খানেক আগেই কোভিড রিপোর্ট পজিটিভ আসতেই রাজ চক্রবর্তী টুইটে জানিয়েছিলেন, “শুভশ্রী-সহ বাড়ির সকলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ। চিন্তামুক্ত হলাম। আমি সুস্থই রয়েছি এবং নিজের শরীরের খেয়াল রাখছি। বাড়ির প্রত্যেকেই আলাদা আলাদা ঘরে রয়েছেন। আমাদের জন্য প্রার্থনা করার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…